র‌্যাব হাতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব হাতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৩ জুলাই রাত ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার উজিরপুর ইউনিয়নের বহলাবাড়ীর দুলুমোড় এলাকায় পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৯৭ বোতল ফেন্সিডিলসহ শিবগঞ্জ উপজেলার কালিনগর গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে মোঃ জুয়েল (২৫)’কে হাতেনাতে গ্রেফতার করে। সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে বিক্রয় করছিলো বলে স্বীকার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *