নড়াইল জেলা ও লোহাগড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। পহেলা মে সকাল ৯টায় নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মে দিবস উদযাপিত হয়। ১৩৯ তম আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস উদযাপন উপলক্ষে নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলায় ব্যান্ড পার্টি সহ র্যালি ও আলোচনা সভা হয়। লোহাগড়া উপজেলায় আলাউদ্দিন মুন্সীর মোড় থেকে র্যালিটি যাত্রা শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে পুনরায় মুন্সির মোড়ে ফিরে আসে। আলোচনায় অংশগ্রহণ করেন শ্রমিক সংগঠনে বিভিন্ন নেতৃবৃন্দ। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও গণধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা লায়ন মোঃ নুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম শাহীন বিপ্লব ও সাংবাদিক খায়রুল ইসলাম। শ্রমিকদের অধিকার নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে অতিথিবৃন্দ শ্রমিকদের নিজস্ব কার্যালয় স্থাপনের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
Leave a Reply