নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলার (৬৫) মৃত্যু হয়েছে। নাচোল উপজেলার কসবা ইউনিয়নের পুরাতন কাজলা নামক স্থানে বুধবার আনুমানিক ভোর পৌনে ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন যাবত ভারসম্যহীন এই বয়স্ক মহিলাকে কাজলা বাজারে ও তার আশপাশে ঘুরাফেরা করতে দেখা গেছে। এলাকাবাসীরা বলেন, পুরাতন কাজলার রেল ক্রসিং থেকে প্রায় ২০০ গজ দূরে লাইনের পাশে ট্রেনে কাটা পড়া দুই পা বিচ্ছিন্ন হওয়া অজ্ঞাত বয়স্ক মহিলার লাশটি দেখতে পায়।
আমনুরা রেলওয়ে জিআরপির ইনচার্জ এস.আই মাইনুল হক বলেন, রেলওয়ে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মহিলাটির বয়স প্রায় আনুমানিক ৬৫ বছর। সকাল সাড়ে ৮টার সময় তার মরদেহ উদ্ধার ও হস্তান্তরের পরবর্তী আইনী পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে এবং একটি ইউডি মামলাও করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *