চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী পাপীয়া’র গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী পাপীয়া’র গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪৪- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (নাচোল ও গোমস্তাপুরে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপীয়া। তিনি সাবেক সংসদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের দুইবারের নির্বাচিত সাবেক ভিপি, রাজপথের সংগ্রামী সৈনিক, কারা নির্যাতিত ত্যাগী নেত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক এ্যাডভোকেট বিপুল পরিমাণ গাড়িবহর নিয়ে নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি নাচোলের দোগাচ্ছী স্বপ্নপল্লী, নেজামপুর, নাচোল, মল্লিকপুর ও গোমস্তাপুরের টোডালা, বোয়ালিয়া, গোমস্তাপুর, রহণপুর, জাতাহারা, আড্ডা,

ধানসুড়া বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মাঝে দলীয় অবস্থান তুলে ধরেন। গণসংযোগকালে, স্বৈরাচার এরশাদ এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের অকুতোভয় লড়াকু সৈনিক পাপিয়া বলেন, “সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তি ও সুশাসনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করবো।” তিনি আরও বলেন, ‘বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গঠনই তার প্রধান লক্ষ্য’। তিনি বক্তৃতায় তার পূর্বের কার্যক্রম তুলে ধরেন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় সফরসঙ্গী হিসেবে নাচোল ও গোমস্তাপুর উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এলাকায় তার এই গণসংযোগ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *