চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ডক্টর মিজানুর’র গণসংযোগ ও পথসভা
৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডক্টর মিজানুর রহমান ব্যাপক গণসংযোগ, পথসভা, মতবিনিময় সভা, বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর মিজানুর রহমান নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট তিনটি উপজেলা নিয়ে গঠিত ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে তিনি এলাকার উন্নয়নের স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও পাশে থাকার আহ্বান জানান। তিনি তিনটি উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় দিনরাত গণসংযোগ,সভা-সমাবেশ, মতবিনিময় সভা, বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক কাজ করে চলেছেন। তিনি তার বক্তব্যে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষের পাশে থাকার আকাঙ্ক্ষা পোষণ করেন। তিনি জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে এলাকার উন্নয়নের স্বার্থে এগিয়ে এসে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমির ইমামুল হুদা, রহনপুর পৌর আমির প্রভাষক মনিরুজ্জামান ডাবলুসহ ৩ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা।

Leave a Reply