ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক এক

ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক এক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইসলামপুর মহল্লার মৃত সবুর আলীর ছেলে মো: নূর আলম তেনু (৪১)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, রবিবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ইসলামপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় ডিএনসির একটি দল। অভিযানে ইসলামপুর মহল্লার মো: নূর আলম তেনু (৪১) কে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উপ-পরিদর্শক, মোঃ মুস্তাফিজুর রহমান আসামীর বিরুদ্ধে মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *