ভোলাহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ভার্ক মিলনায়তনে প্রবীণ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন কর্মসূচির আওতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা সমাজ সেবা অফিসার নাসিম আহমেদ, ভার্কের ঋণ কর্মসূচীর সহকারী পরিচালক আরিফুজ্জামান, প্রবীণ ব্যক্তিত্ব তোফোজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম ও গোলাম কবির, সাধারণ সম্পাদক শাহ কবির, রুমান প্রমুখ। এ ছাড়া বিভিন্ন অঞ্চলের প্রবীণ নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাজেরা খাতুন। বেসরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক-এর আয়োজনে সভায় বক্তারা পরিবারে, সমাজে ও জাতীয় ভাবে প্রবীণ ব্যক্তিদের গুরুত্ব ও প্রভাব এবং জ্ঞান ও নির্দেশনার ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শেষে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply