শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে শিবগঞ্জে শিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে শিবগঞ্জে শিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প চলে দিনব্যাপী। ডেলটা মেডিকেল সেন্টারের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় অসহায় ও দরিদ্র জনগণের মধ্যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন ডাঃ আহমাদ উলাহ মাসুদ, ডাঃ শারমিন আকতার কেয়া ও ডাঃ আব্দুর রহমান সানি। আয়োজক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মামুন হাসান বলেন, শহীদ আবরার ফাহাদ ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষের কণ্ঠস্বর। আবরার ফাহাদ উদ্দেশ্য ছিলো ভারতীয় আধিপত্যের অপসারণ ঘটানো। সে গুলোকে মাথায় রাখা এবং আবরার ফাহাদের ইচ্ছে বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্য হচ্ছে মুল লক্ষ্য। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুধু শহীদ আবরার ফাহাদকে স্মরণ করা নয়, তার বিহেদী আত্মার মাগফেরাত কামনা ও সমাজের অসহায় মানুষের সেবা দৌড় গোড়ায় পৌঁছে দেয়া। এটাই বাংলাদেশ ছাত্রশিবিরের উদ্দেশ্য। উপস্থিত শিবির নেতারা বলেন, আবরার ফাহাদের আদর্শ ও ত্যাগকে স্মরণ করে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও প্রবীণসহ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *