ভোলাহাটে আশরাফ চেয়ারম্যানের গণসংযোগ ও লিফলেট বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংসদীয় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক গোমস্তাপুর ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন আলিম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। সোমবার দিনব্যাপী ভোলাহাট উপজেলার ফুটানীবাজার, ইমামনগর বাজার, কলেজ মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, ময়ামারি মোড়, জামতলা বাজারসহ বেশ কিছু পয়েন্টে তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য আহবান জানান তিনি। তার এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম তিন উপজেলায় দলে দলে ভাগ হয়ে আশরাফ হোসেন আলিমের পক্ষে করছেন তার সমর্থকরা। এই কার্যক্রম তিনি অব্যাহত রাখবেন বলে জানান। এসময় গোমস্তাপুর উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply