স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে প্রিয় বাংলাদেশ- ‘মুক্তিযুদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ’ শ্লোগানে মহান বিজয় দিবসে চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের আয়োজন

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে প্রিয় বাংলাদেশ

‘মুক্তিযুদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ’ শ্লোগানে মহান বিজয় দিবসে চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের আয়োজন

‘মুক্তিযুদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ’ শ্লোগানে এবং ‘স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে প্রিয় বাংলাদেশ’ প্রতিপাদ্যে মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে নানা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে-বেলা ১১:০০টায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী।

দুপুর ২টায় বাংলাদেশ গঠনে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতা, প্রকৃতি ও গ্রাম বাংলা শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা। বিকেল ৩টায় আলোচনা সভা। বিকেল ৪টায় বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা। ২য় পর্বে সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহযোগিতায় এই কর্মসূচীতে মহান মুক্তিযুদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চাঁপাইনবাবগঞ্জ এর আহ্বায়ক ডাঃ মোঃ ময়েজ উদ্দিন।

 

উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্টজনেরা ও বিভিন্ন স্তরের গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবার এর আহ্বায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা মোঃ শামসুল হক ‘চাঁপাই দর্পণ’ কে জানান, ‘১৬ ডিসেম্বর-আমাদের মহান বিজয় দিবস’। বিজয়ের ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে প্রিয় বাংলাদেশ এর পদার্পণ উপলক্ষে আমরা আলোকচিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘বাংলাদেশ গঠনে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, প্রকৃতি ও গ্রাম বাংলা শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা। আলোচনা ও জেলার ৫জন বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা। এই বর্ণাঢ্য আয়োজনে জেলার বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মী ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের সদস্যগণ এবং সাধারণ মানুষকে অংশ নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। মহান বিজয় দিবসে চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবার এর এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও সবান্ধবে উপস্থিতি কামনা করেছেন চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবার এর আহ্বায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা মোঃ শামসুল হক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *