মহান বিজয় দিবসে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের নানা আয়োজন
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। জেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় জাতীয় পতাকাসহ বিভিন্ন রংয়ের পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে এবং সরকারী ও আধাসরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী ও আধাসরকারী, বেসরকারী, স্বায়িত্ব শাসিত এবং ব্যক্তি মালিকানাধিন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সুর্যোদয়ের সাথে সাথে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ পুস্পস্তবক অর্পণ। এদিন, সুর্যোদয়ের সাথে সাথে জেলা স্টেডিয়ামে (পুরাতন) ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসুচীর সুচনা হবে। সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাবেন বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন, পুলিশ প্র্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ। পুরাতন জেলা স্টেডিয়ামে জেলা ও উপজেলায় দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা (চারু-কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন। সুবিধাজনক সময়ে জেলা শিশু একাডেমীর আয়োজনে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের বিনোদনের লক্ষে কালেক্টরেট শিশুপার্ক সার্বক্ষনিক উন্মুক্ত রাখা হবে। সকাল ১০টায় রাজমহল সিনেমা হলে বিনাটিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী হবে। জেলা শিল্পকলা একাডেমীতে সকাল সাড়ে ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান। বাদ জোহর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণের সুসাস্থ্য, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল জামে মসজিদে এবং সুবিধামত সময়ে মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থণা। দুপুরে স্থানীয় সকল হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথ শিশু, পূণর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যান কেন্দ্র, ডে-কেয়ার ও শিশু বিকাশ, শিশু পরিবার ও ভবঘুরে পরিবারে প্রীতিভোজের আয়োজন। জেলা উপজেলা পর্যায়ে ফুটবল ম্যাচ, চাঁপাইনবাবগঞ্জ নতুন জেলা স্টেডিয়ামে টি-টুয়েন্টি, কাবাডি, হাডুডু ইত্যাদি খেলা আয়োজন। অফিসার্স ক্লাব/ লেডিস ক্লাবে সুবিধাজনক সময়ে মহিলাদের অংশ গ্রহণে বিজয় দিবসের আলোচনা সভা ও খেলাধুলার আয়োজন। সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া, জেলার সকল উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলী প্রদান ও বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। মহান বিজয় দিবসের সকল কর্মসুচী সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।
Leave a Reply