প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মী-সহযোগী গ্রাহক সমাবেশ

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মী-সহযোগী গ্রাহক সমাবেশ

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, রহনপুর সাংগঠনিক অফিসের উদ্যোগে “প্রতিটি পরিবারকে করব নিরাপদ ও সুদমুক্ত” শীর্ষক এক বাছাইকৃত কর্মী–সহযোগী গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) রহনপুর মিনি স্টার ফুট চাইনিজ রেস্টুরেন্ট ‘ইয়াম্মি এক্সপ্রেস’-এর তৃতীয় তলার ছাদবাগানে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন রহনপুর সাংগঠনিক অফিসের জিএম ও ইনচার্জ আব্দুল্লাহ আল ইমাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি-উন্নয়ন) মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভিপি-১ ও ইনচার্জ, রাজশাহী কর্পোরেট জোন মোঃ শহিদুল ইসলাম এবং ইভিপি-২ ও ইনচার্জ, চাঁপাইনবাবগঞ্জ জোন মোঃ আশরাফুল আলম সিদ্দিকী। বক্তারা তাদের বক্তব্যে ইসলামী শরিয়াহভিত্তিক সুদমুক্ত জীবন বীমার গুরুত্ব তুলে ধরেন এবং পরিবারভিত্তিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন সেবার কথা আলোচনা করেন। তারা বলেন, সুদমুক্ত বীমা ব্যবস্থার মাধ্যমে সমাজের প্রতিটি পরিবারকে নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়াই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মী প্রতিনিধিরা। সমাবেশের সঞ্চালনায় ছিলেন রহনপুর সাংগঠনিক অফিসের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে তিনটি ইয়াতিম পরিবারকে মৃত্যু দাবির চেক প্রদান করা হয়। এ সময় অতিথিরা ইয়াতিম পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন। সমাবেশে কর্মী, সহযোগী ও গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *