মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ ॥ নিহত ৮
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে আটজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে এ দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ৮ জন মারা যায় বলে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট-৩। চাঁদপুরে মেঘনা নদীতে আসার পর ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলছিলো লঞ্চটি। এ সময় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সাথে সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট লঞ্চের একপাশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় প্রাণ হারান দুই লঞ্চে থাকা অন্তত আট যাত্রী। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
Leave a Reply