গোমস্তাপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী জনসভা

গোমস্তাপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী জনসভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নির্বাচনী জনসভা করেছে জামায়াতে ইসলামী। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন বাঙ্গাবাড়ী ইউনিয়ন আমীর জহুরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, কেন্দ্রীয় জামায়াত নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ইয়াহিয়া খালেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদা এবং শিবির নেতা সালাউদ্দিন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। জনসভা শেষে বেশকিছু বিএনপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন বলে আয়োজকরা জানান। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *