মাহে রমজানকে স্বাগত জানিয়ে গোমস্তাপুরে ইসলামী ছাত্রশিবিরের র্যালি
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোমস্তাপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়ে রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার আহ্বান জানান। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কুরআন তিলাওয়াত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply