নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নাগরিক গণসংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরার সদস্য ডক্টর মিজানুর রহমান-কে নাচোলে নাগরিক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) বাদ মাগরিব উপজেলার আন্ধরাইল পল্লী মঙ্গল যুব চাষী ক্লাবের পার্শ্ববর্তী স্থানে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। আন্ধরাইল গোরস্থান কমিটি ও স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমান এলাকাবাসীটর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়নের অঙ্গীকারটট্র পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণেপ্র আমি সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষা, অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, নাচোল সদর ইউনিয়নের আমীর মেসবাউল গনি মাসুদসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। সভায় বক্তারা নবনির্বাচিত এমপির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এলাকার সার্বিক উন্নয়নে তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply