জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন- তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে-মির্জা ফখরুল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে-মির্জা ফখরুল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি দেশের মানুষের দৃঢ় আস্থা রয়েছে এবং তার নেতৃত্বেই একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। বৃহস্পতিবার তিনি বলেন, দেশের মানুষ এখন আত্মবিশ্বাসী ও সাহসী হয়ে উঠেছে। নির্বাচনে বিজয়ের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নেওয়া হয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সবাই কাজ করছে। স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, তার আহ্বানেই দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়। একই সঙ্গে খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তিনি দীর্ঘদিন গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে গেছেন। মির্জা ফখরুল আরও বলেন, দীর্ঘ সময় দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল, তবে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সেই পরিস্থিতির পরিবর্তন এসেছে। বর্তমানে ভিন্ন এক পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, তারেক রহমানের নতুন ভাবনার অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *