নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জেলার নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে বাড়িঘর, অফিসসহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগলে তা নিভানোর জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাচোল স্টেশনের টীমের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নাচোলের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যকর’ এ প্রতিপাদ্যকে উপজীব্য করে প্রকৃতিক দুর্যোগ মেকাবেলা করার কলাকৌশল প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা জান্নাতুন নাইম মুন্নী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নাচোলর উপ-সহকারি প্রকৌশলী জাকির হোসেন। ফায়ার সার্ভিসের মহড়া পরিচালনা করেন নাচোল ফায়ার স্টেশনের (লীডার) ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হারুন অর রশিদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *