পোরশা সীমান্তে ১৬ বিজিবি’র হাতে দুই যুবক আটক

পোরশা সীমান্তে ১৬ বিজিবি’র হাতে দুই যুবক আটক

নওগাঁর পোরশা সীমান্তে ১৬ বিজিবি’র হাতে দুই যুবক আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে, উপজেলার নিতপুর গহারপুর গ্রামের ইসমাইলের ছেলে শাহিন (২৩) ও সেতাবুলের ছেলে শহিদুল (২২)। জানা গেছে, রোববার সন্ধায় তারা দুইজন গোপনে ভারতে অবৈধ অনুপ্রবেশ করছিল। এসময় ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল ২৫৫/আর নং পিলারের পাশ থেকে তাদের আটক করে। ১৬বিজিবি নিতপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে এবং আটককৃতদের সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *