শিবগঞ্জে শিশুবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

শিবগঞ্জে শিশুবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ হয়েছে। সোমবার শিবগঞ্জ উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির আয়োজিত এবং ইউনিসেফ ও এসিডি’র সহযোগিতায় ইউপি হলরুমে এই সমাবেশ হয়। এসিডির উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবির এর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মনাকষা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজল আহাম্মেদ। উপস্থিত ছিলেন, মনাকষা ইউনিয়নের ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, মিডিয়া প্রতিনিধি, গ্রাম পুলিশ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসিডির কিশোর কিশোরী দলের সদস্যবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, গ্রাম পুলিশদের বেশী দায়িত্বশীল হতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে হটলাইন নম্বর ব্যবহারের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ছেলে মেয়েদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। বাল্যবিবাহের কুফল ও শাস্তি সম্পর্কে গ্রামে অভিভাবকদের নিয়ে আলোচনা সভা বৃদ্ধি করতে হবে। ঘটক ও কাজীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *