গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে যুব সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আসমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ। বক্তব্য বক্তব্য রাখেন, য্বু নেত্রী শিরিন আক্তার, যুব সংগঠক সারওয়ার জাহান সুমনসহ অন্যরা। আলোচনা সভা শেষে যুবক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন সংগঠন ও সদস্যদের মধ্যে সনদ তুলে দেন অতিথিরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *