চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) বিকেলে মহিপুর কলেজ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন দেশপ্রেমিক নেত্রী, যিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে দেশ এক অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। বর্তমান অস্থির রাজনৈতিক বাস্তবতায় তার মতো সাহসী ও দূরদর্শী নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তারা।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, মাদক ও মানব পাচার রোধের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।





