Blog

  • বাগাতিপাড়ায় অবকাঠামো উন্নয়নে শ্রীরামপুরে ইটের সোলিং রাস্তার শুভ উদ্বোধন

    বাগাতিপাড়ায় অবকাঠামো উন্নয়নে শ্রীরামপুরে ইটের সোলিং রাস্তার শুভ উদ্বোধন

    বাগাতিপাড়ায় অবকাঠামো উন্নয়নে শ্রীরামপুরে ইটের সোলিং রাস্তার শুভ উদ্বোধন

     

    নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে। উপজেলার ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে দীর্ঘদিনের চলাচলজনিত দুর্ভোগ লাঘবে ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বাগাতিপাড়া ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি শ্রীরামপুর পুরাতনপাড়া এলাকার মানুষের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
    সোমবার (৫ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন, ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাজাহান আলী।
    এ সময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সহ-যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আদম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।
    গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষ্যে রাস্তা ও কালভার্ট নির্মাণ, হাট-বাজার উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।”
    তিনি আরও বলেন, “শ্রীরামপুর গ্রামের এই ইটের সোলিং রাস্তা আমাদের চলমান উন্নয়ন কার্যক্রমেরই একটি অংশ। ভবিষ্যতেও বাগাতিপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামকে উন্নয়নের আওতায় আনার লক্ষ্যে কাজ অব্যাহত থাকবে।”
    স্থানীয় বাসিন্দারা রাস্তা নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তার কারণে বর্ষা মৌসুমে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।

  • নিতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

    নিতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

    নিতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

    নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ০১ জন চোরাকারবারীসহ বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছেন বিজিবি, ৫ জানুয়ারি আনুমানিক রাত ৯টার সময়। নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বটতলী রাঙ্গাপুকুর নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ০১ টি এবং ০২ টি সীম কার্ডসহ ০১ জন চোরাকারবারী মোঃ ইসরাফিল (২৪), পিতা-মোঃ বজলুর রহমান, গ্রাম-রাঙ্গাপুকুর, পোস্ট-কালাইবাড়ি, থানা-পোরশা, জেলা-নওগাঁ’কে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার পোরশা থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন মেজর তানিম হাসান খান, এসপিপি, পিএসসি, অতিরিক্ত পরিচালক, ভারপ্রাপ্ত অধিনায়ক নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

  • শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার

    শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার

    শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার

     

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প) এর অভিযানে শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া (মুসলিমপাড়া) এলাকা থেকে ৪১৭ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল ((FAIRDYL/Phensedzl) ) জব্দ করা হয়।
    র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া (মুসলিমপাড়া) গ্রামে অভিযান চালানো হয়।
    অভিযানকালে স্থানীয় এক বাড়ির দক্ষিণ পাশের খড়ের কক্ষের ভেতরে পাটের বস্তায় লুকিয়ে রাখা ৪১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
    র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    র‌্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও অপরাধ দমনে র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
    এ বিষয়ে র‌্যাব-৫ মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করা হয়েছে।

  • ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

    ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

    ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

     

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। তিনি বলেন, মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দুরে রাখতে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও বেশী সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা উত্তম শরীর চর্চা ও পরস্পর বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ তৈরী করে। এসময় উপজেলা সহকারী কমিশমার(ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার দুলাল হোসেন, সহকারী প্রোগ্রামার(আইসিটি) সোহেল রানা, মাধ্যমিক শাখার শরীরচর্চা শিক্ষক-শিক্ষিকা ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। দু’দিন ব্যাপি এ প্রতিযোগিতায় এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবলসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিরা অংশগ্রহণ করেছে।

  • গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে মালিকবিহীন চারটি ভারতীয় মহিষ আটক

    গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে মালিকবিহীন চারটি ভারতীয় মহিষ আটক

    গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে মালিকবিহীন চারটি ভারতীয় মহিষ আটক

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে গোমস্তাপুর থানার অন্তর্গত রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুস সালাম মন্ডলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কান্দরপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়।
    আটককৃত মহিষগুলো পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
    এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান, এসপিপি, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
    উল্লেখ্য, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও অভিযানের ফলে সাম্প্রতিক সময়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • পার্বতীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

    পার্বতীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

    পার্বতীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৪ নম্বর পার্বতীপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী ও ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাসুম সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক ভিপি ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ। আরও বক্তব্য রাখেন পার্বতীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন, সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন তুষারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা স্মরণ করেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
    দোয়া মাহফিলে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

  • নাচোলে গণভোট ও নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

    নাচোলে গণভোট ও নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

    নাচোলে গণভোট ও নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

    গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাচোল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে নাচোল উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম রব্বানী সরদার। তিনি বলেন, গণভোট নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম বা আইনভঙ্গের সুযোগ কাউকে দেওয়া হবে না। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া।
    এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং দ্রুত প্রতিক্রিয়া দল প্রস্তুত রাখা হবে।
    মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব। তারা নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
    সভায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ডিজিটাল নজরদারি ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে ভোটগ্রহণের প্রতিটি ধাপ স্বচ্ছ ও নজরদারির আওতায় থাকে। এতে করে অনিয়ম, সহিংসতা ও অভিযোগের আশঙ্কা কমবে বলে মত প্রকাশ করেন বক্তারা।
    এছাড়া নির্বাচন চলাকালীন সময়ে গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো বন্ধে সতর্ক নজরদারি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণভাবে ফলাফল ঘোষণা পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
    সভা শেষে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার আরও বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় নাচোলে গণভোট নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে, এটাই আমাদের প্রত্যাশা।
    সভায় উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন যে, নাচোল উপজেলায় গণভোট নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

  • পত্নীতলায় বিজিবি’র অভিযানে ৬টি মহিষসহ আটক ৪

    পত্নীতলায় বিজিবি’র অভিযানে ৬টি মহিষসহ আটক ৪

    পত্নীতলায় বিজিবি’র অভিযানে ৬টি মহিষসহ আটক ৪

    নওগাঁর ধামইরহাট সিমান্ত এলাকায় পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ৪ জানুয়ারি সকালে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ০৬টি ভারতীয় মহিষ, ০১টি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি ৪টি মোবাইলসহ ৪ জন চোরাকারবারীকে আটক করছেন বিজিবি।
    আটককৃতরা হলেন-নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মোঃ রাশেদুল ইসলাম(২৬), পিতা-মোঃ খায়রুল ইসলাম, মোঃ জহুরুল ইসলাম(৪০), পিতা-মোঃ মেহের আলী, গ্রাম-জোতমাহমুদপুর, মোঃ হুমায়ুন কবির(৩৮), পিতা-মৃত গিয়াস উদ্দিন, মোঃ তরিকুল ইসলাম(৩৫), পিতা-মোঃ বেল্লাল হোসেন, গ্রাম-শাহপুর। যার সর্বমোট সিজার মূল্য-২২ লাখ ২৩ হাজার ৪০০/- টাকা। আটকৃতদের মালামাল সহ ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

    গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

    গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

     

     বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোমস্তাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপির সাবেক নেতা আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম।
    এসময় বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, ভোলাহাট উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা সোলাইমান আলী।

  • নওগাঁয় মনোনয়নপত্র যাচাই-বাছাই ৭ জনের মনেনয়নপত্র বাতিল ঘোষনাঃ এখন বৈধ প্রার্থী ৩৩ জন

    নওগাঁয় মনোনয়নপত্র যাচাই-বাছাই ৭ জনের মনেনয়নপত্র বাতিল ঘোষনাঃ এখন বৈধ প্রার্থী ৩৩ জন

    নওগাঁয় মনোনয়নপত্র যাচাই-বাছাই ৭ জনের মনেনয়নপত্র বাতিল ঘোষনাঃ এখন বৈধ প্রার্থী ৩৩ জন

     

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। সকাল ১০টা থেকে বাছাই কার্যক্রম শুরু হয়। নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁর সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
    নওগাঁ জেলার ৬টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন মোট ৪১ জন। এদের মধ্যে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। বর্তমানে জেলার ৬টি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৩৩ জন।
    জাতীয় সংসদ-৪৬ নওগাঁ-১ ( সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের পর বর্তমানে ঐ আসনে বৈধ প্রার্থীরা হলেন মোঃ মোস্তাফিজুর রহমান (বিএনপি), মোঃ মাহবুবুল আলম (জামায়েত ইসলামী বাংলাদেশ), মোঃ ছালেক চৌধুরী (স্বতন্ত্র), মোঃ আব্দুল হক শাহ ( ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মোঃ আকবর আলী (জাতীয় পার্টি)।
    জাতীয় সংসদ-৪৭ নওগাঁ-২ ( ধামইরহাট- পত্নীতলা) আসনে কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন মোঃ শামসুজ্জোহা খান (বিএনপি), মোঃ এনামুল হক (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ আব্দুর রহমান (খেলাফত মজলিস), মোঃ মতিবুল ইসলাম (এবি পার্টি), মোঃ বিএমএ হুমায়ুন কবির ( বাংলাদেশ খেলাফত মজলিস) এবং মোঃ দেলোয়ার হোসেন ( ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
    জাতীয় সংসদ-৪৮ নওগাঁ-৩ ( মহাদেবপুর- বদলগাছি) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন মোঃ ফজলে হুদা (বিএনপি), মোঃ মাহফুজুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), নাসির বিন আজগর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কালিপদ সরকার (বাসদ), মাসুদ রানা (জাতীয় পার্টি) এবং আব্দুল্লাহ আল মামুন (বিএনএফ)।
    জাতীয় সংসদ-৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে মোট ৭ জন প্রার্থীর মধ্যে ২জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা হয়। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন একরামুল বারী টিপু (বিএনপি), মোঃ আব্দুর রাকিব (বাংলাদেশ জামায়েত ইসলামী), সোহরাব হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ডাঃ এস এম ফজলুর রহমান (সিপিবি) এবং মোঃ আলতাফ হোসেন (জাতীয় পার্টি)।
    জাতীয় সংসদ-৫০ নওগাঁ-৫ আসনে মোট সাতজন প্রার্থীর মধ্যে ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা হয়েছে। বর্তমানে এই আসনে বৈধ প্রার্থীরা হলেন জাহিদুল ইসলাম ধলু (বিএনপি), আবু সাদাত মোঃ সায়েম ( বাংলাদেশ জামায়াতে ইসলামী), কাজী মোঃ আতিকুর রহমান (এবি পার্টি), শফিকুল ইসলাম (সিপিবি), মোঃ আব্দুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মোঃ আনোয়ার হোসেন (জাতীয় পার্টি)।
    জাতীয় সংসদ ৫১ (আত্রাই রানীনগর) আসনে ৫জ প্রার্থীর মধ্যে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন শেখ মোঃ রেজাউল ইসলাম (বিএনপি), মোঃ খবিরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), আলমগীর কবির (স্বতন্ত্র), মোঃ রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং ্আতিকুর রহমান রতন মোল্লা (বাংলাদেশ রিপাবলিকান পার্টি)