Blog

  • নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে-মির্জা ফখরুল

    নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে-মির্জা ফখরুল

    ‘মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি দল’

    নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে-মির্জা ফখরুল

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি বলেন, “আজকে যে চক্রান্ত, ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া। এ দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, এই সরকার এখন তাড়াতাড়ি নির্বাচনটা করবে। প্রফেসর ইউনূসকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি অতি দ্রুত আর কোন কালবিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন। দেশের একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধীদের সাথে এ দেশের মানুষের কোনো আপস হতে পারে না, পারে না। তিনি বলেন, “আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল-যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করে এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদের তুলে দিয়েছিল পাকিস্তানী বাহিনীর হাতে, তাদের সঙ্গে কি এদেশের মানুষ আপোষ করতে পারে? পারে না। এজন্য মুক্তিযোদ্ধাদের গর্জে উঠতে হবে। আমাদের ধর্মপ্রাণ মুসল্লি ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে ওই কাজগুলো করতে চাচ্ছে একটি দল। আমরা সেটা করতে দিতে পারি না। আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। আমরা এদেশের মানুষ লড়াই করেছি, সংগ্রাম করেছি, মুক্তিযুদ্ধ করে ৭১ সালে দেশকে স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ৭১টা হয় নাই, আমরা কিছুই করি নাই, দেশটার জন্য আমরা কোন অবদানই রাখি নাই। এখন ২৪টা যারা করছে, তারাই সব করছে। এমনটাই বোঝানো হচ্ছে।’ একাত্তরের দিনগুলো স্মরণ করিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নয়টা মাস আমরা দীর্ঘকাল যুদ্ধ করেছি, পরিবার-পরিজনের খবর নেওয়া হয়নি, কত মানুষ কোথায় চলে গেছে। সেই ৭১-কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে কি সেটা ভোলা যাবে? আমি কি আমার জন্মটাকে ভুলতে পারি? এটা মাথার মধ্যে রাখতে হবে।” সভায় বক্তব্য রাখেন , কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক নাঈম জাহাঙ্গীর, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ মুক্তিযোদ্ধা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় জেলার বিভিন্ন স্থানের বীর মুক্তিযোদ্ধাগণ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এর সাথে জিএস সালাউদ্দিন আম্মার তর্ক-বিতর্ক

    রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এর সাথে জিএস সালাউদ্দিন আম্মার তর্ক-বিতর্ক

    রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এর সাথে জিএস সালাউদ্দিন আম্মার তর্ক-বিতর্ক

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদের সাথে তর্ক-বিতর্ক হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার এর। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, তর্কের এক পর্যায়ে আম্মারকে বেয়াদব সম্বোধন করে বের হয়ে যেতে বলেন রেজিস্ট্রার। এ ঘটনায় নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রারের কক্ষে প্রবেশ করেন সালাউদ্দিন আম্মার। তখন রেজিস্ট্রার আম্মারকে উদ্দেশ্য করে বলেন, আমাকে জানানো হয়েছে তোমার বিষয়ে, তোমাকে বাইরে বসতে বলা হয়েছে, তুমি কেন এখন এসেছো? আম্মার বলেন, আমাকে সচিব বলেছেন, ভেতরে মহানগর বিএনপির মিটিং চলছে। রেজিস্ট্রার বলেন, না। আমি তোমাকে ১০ মিনিট বসতে বলেছি। তুমি এভাবে ঢুকতে পার না। আম্মার প্রতিত্তরে বলেন, অবশ্যই স্যার! আমি ৩৫ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি। আপনি স্যার চিঠি আটকে রাখছেন। তখন উত্তেজিত হয়ে রেজিস্ট্রার আম্মারকে বলেন, এই বেয়াদব ছেলে-কীসের রাজশাহী অফিস চিঠি আটকে রেখেছি। তখন আম্মার আবার বলেন, ‘বেয়াদব তো আমি, ডেফিনিটলি বেয়াদব।’ এঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তেজান বিরাজ করছে।

  • পত্নীতলার কৃতি সন্তান আফরোজা আক্তার স্নিগ্ধা সাতক্ষীরার ডিসি

    পত্নীতলার কৃতি সন্তান আফরোজা আক্তার স্নিগ্ধা সাতক্ষীরার ডিসি

    পত্নীতলার কৃতি সন্তান আফরোজা আক্তার স্নিগ্ধা সাতক্ষীরার ডিসি

    নওগাঁর পত্নীতলা উপজেলা নজিপুরের কৃতি সন্তান আফরোজা আক্তার (স্নিগ্ধা) সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন। তিনি ২৮তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ সরকারের বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পাবনায় ভূমি ও রেকর্ড অধিদপ্তরে সেটেলমেন্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন। শনিবার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়। আফরোজা আক্তার নজিপুরের মাদ্রাসা পাড়ার আলহাজ্ব আমজাদ হোসেনের মেয়ে। আফরোজ মা-বাবার প্রথম সন্তান। তাঁর একমাত্র ছোট ভাই আরিফ হোসেন সেনাবাহিনীর অফিসার পদে কর্মরত। নওগাঁর পত্নীতলা উপজেলা নজিপুরের কৃতি সন্তান আফরোজা আক্তার (স্নিগ্ধা) সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসেবে পদায়ন পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পত্নীতলা উপজেলার বিভিন্ন স্তরের শ্রেনী-পেশার মানুষ।

  • চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকবিরোধী ফুটবল টূনার্মেন্ট এর ফাইনাল

    চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকবিরোধী ফুটবল টূনার্মেন্ট এর ফাইনাল

    চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকবিরোধী ফুটবল টূনার্মেন্ট এর ফাইনাল

    মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে ‘মাদককে না বলুন, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ শ্লোগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকবিরোধী ফুটবল টুনার্মেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা নতুন স্টেডিয়ামে ফুটবল টুনার্মেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের প্রতিনিধি ও সিভিল সার্জন ডাঃ এ.কে. এম শাহাব উদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ আফজাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির মুন্সি, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন। ফাইনাল খেলায় অংশ নেয় গোমস্তাপুর উপজেলা বনাম শিবগঞ্জ উপজেলা ফুটবল দল।

    টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত গোমস্তাপুর উপজেলা শিবগঞ্জ উপজেলাকে ট্রাইব্রেকারে ৫-৪ ব্যবধানে পরাজিত করে গোমস্তাপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি সকল অতিথিদের নিয়ে চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলকে ট্রফি এবং মেডেল প্রদান করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিজয়ী দলকে ‘মাদকবিরোধী দূত’ হিসেবে ঘোষণা করেন এবং সেই সাথে বিজয়ী দল মাদকের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার এবং মাদকব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন। শেষে খোলোয়াড়দের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

  • একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ-নির্বাচন কমিশনার

    একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ-নির্বাচন কমিশনার

    একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ-নির্বাচন কমিশনার

    নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে, যেটি এ দেশের মানুষের আকাঙ্ক্ষা। অতীতের কলঙ্ক মুছতে হলে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই। সোমবার সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী-বার্ড কুমিল্লার সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন সচিবালয় আয়োজনে অনুষ্ঠিত নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরুপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন কমিশনার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশসহ প্রশাসনের সবাইকে ভয়-ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয়—এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে কমিশন আরও বলেন, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ভয়ের কোনো কারণ নেই। কোনো প্রকার প্রভাব বা চাপে না পড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব আব্দুল হালিম খান, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমানসহ অন্যরা।

  • নওগাঁয় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

    নওগাঁয় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

    নওগাঁয় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

    তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। মহিলা বিষয়ক অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক আমিনা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম,

    সফল উদ্যোক্তা কামরুন নাহারসহ প্রমুখ বক্তব্য রাখেন। শীতের শুরুতেই পিঠা উৎসবে ভাপাপিঠা, পাটিসাপটা, তেলের পিঠা, নকশী পিঠা, ঝাল পিঠা, চিতই পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, ডালের বড়া, দুধ চিতই, ভেজা চিতই, ফুলকপি পাকোড়া, ডিম পিঠা, নকশি পিঠা, নারিকেল পুলিসহ অন্তত ৫০ প্রকারের পিঠার পশরা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি উদ্যোক্তারা আচার ও হাতে তৈরি পোশাক পণ্য প্রদর্শন করেন। আয়োজকরা জানান, নওগাঁয় অনেক নারী উদ্যোক্তা রয়েছেন। যাদের কাছে ভালো আইডিয়া রয়েছে, পাশাপাশি নিজেদের তৈরি পণ্য রয়েছে। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পণ্য বিক্রি করতে পারছে না। মূলত এইজন্য উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন এর মাধ্যমে যেমন তাদের বিক্রি বাড়বে, আবার নতুন উদ্যোক্তাও সৃষ্টিতে ভূমিকা পালন করবে।

  • ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

    ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

    ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

    ময়মনসিংহের ভালুকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ভালুকার হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কলিজা কান্দা গ্রামের মজিবুর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)। মজিবুর রহমানের বাবার নাম মৃত আব্দুল হাসিম। তারা গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন মজিবুর রহমান ও তার স্ত্রী। পথে হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে পৌঁছালে সরকার পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • নাশকতা পরিকল্পনার অভিযোগে সাভারে আ’লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

    নাশকতা পরিকল্পনার অভিযোগে সাভারে আ’লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

    নাশকতা পরিকল্পনার অভিযোগে সাভারে আ’লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

    ঢাকার সাভারে নাশকতা পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সাভারের আনন্দপুর এলাকার আমির হোসেনের ছেলে মো. পিয়ুশ (২১), পাবনার আতাইকুলা থানার সরগাঁও গ্রামের মৃত আমিনুলের ছেলে ও বর্তমানে আনন্দপুর সিটিলেনের বাসিন্দা রাব্বি (২০), রাজবাড়ীর পাংশা উপজেলার বশাই সমেশপুর গ্রামের হেলাল শেখের ছেলে শাকিল (২৪), সাভারের আনন্দপুর সিটিলেন এলাকার সামাদের ছেলে সোহাগ (১৯), একই এলাকার আজগর আলী ওরফে সোহেলের ছেলে সালমান (২২), পশ্চিম রাজাশনের আব্দুল হামিদের ছেলে ফেরদৌস হোসেন রুবেল (২৮), ধামরাই উপজেলার বোয়াইল ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চর শুংঘর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. শরিফুল ইসলাম (৩২), আনন্দপুর এলাকার আক্কেল আলীর ছেলে আমির হোসেন (৫০), মাঝিরদিয়া এলাকার মৃত গোপাল বাবু রাজবংশীর ছেলে ও কাউন্দিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিত্য বাবু রাজবংশী (৫৫), রামচন্দ্রপুর ছাগিপাড়া এলাকার মো. হান্নান সরকারের ছেলে মো. টিপু সুলতান (২৭), বক্তারপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে ও সাভার উপজেলা ছাত্রলীগের সদস্য শামীম আহমেদ জয় (২৯) এবং কলমা পশ্চিম এলাকার মো. ইসমাইল মিয়ার ছেলে ও সাভার উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মো. মিজানুর রহমান ওরফে রাসেল (৪২)। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে সাভারের মজিদপুর খশরুবাগান চাঁদ আবাসিক হোটেল গলির প্রবেশমুখে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লোকাল লেনে সমবেত হয়ে তারা ঝটিকা মিছিলের চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় শেখ হাসিনাসহ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের ছবি সম্বলিত একটি ব্যানারও জব্দ করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করছিলেন। তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতা মামলা দায়ের করা হয়েছে।

  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস পালিত হয়েছে। বিশ্বের সঙ্গে সমন্বয় রেখে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ এই দিবস উদযাপন করে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দ সাহা ছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী। হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, ‘হিসাববিজ্ঞান দিবস মূলত হিসাববিজ্ঞান-কেন্দ্রিক বিভিন্ন পেশায় নিয়োজিতদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে প্রতি বছর উদযাপিত হয়। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, যেমন অঈঈঅ ও অওঈচঅ, এই পেশার সঙ্গে জড়িতদের উজ্জীবিত করতে এবং বিশ্বব্যাপী মানুষকে এই পেশায় আকৃষ্ট করতে দিবসটি পালন করে থাকে। উল্লেখ্য, অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেইসাথে সারাবিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাদের সম্মানে এ দিবসটি পালন করা হয়।

  • মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব ॥ প্রতিপক্ষের গুলিতে নিহত এক

    মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব ॥ প্রতিপক্ষের গুলিতে নিহত এক

    মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব ॥ প্রতিপক্ষের গুলিতে নিহত এক

    মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চড় ডুমুরিয়া গ্রামে বিএনপি’র এক গ্রুপের হামলায় প্রতিপক্ষের আরিফ মিয়া নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় অপর গুলিবিদ্ধ ইমরানকে মুমূর্ষ অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর ) ভোর ৫ টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম আরিফ মীর। সে পেশায় একজন শ্রমিক ছিলেন। নিহতের স্বজনরা জানান, নিহত আরিফ মীর সকালে তার বাড়ির পাশে টিউবওয়েলে মুখ ধুচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন একটি ট্রলারে করে এসে তাকে গুলি করে হত্যা করে। এ সময় তারা ঘুমন্ত গ্রামবাসীর উপর হামলা চালায় তাদের বাড়িঘর ভাঙচুর করে। নিহতের বোন ফাতেমা বলেন, আমার ভাই নিরীহ লোক ছিল। কোন দল করতো না। আতিক মল্লিক, জাহাঙ্গীর ইউসুফ এর নেতৃত্বে এক থেকে দেড় শত লোক ভোর পাঁচটার দিকে ককটেল, বন্দুক নিয়ে আমাদের চর ডুমুরিয়া গ্রামে এসে হামলা চালায়। তারা একাধিক বাড়িতে গুলি ককটেল বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর ও লুটপাট করে। নিহতের স্ত্রী পারুল বেগম বলেন, ভোর চারটা হতে ওরা আমাদের গ্রামে হামলা চালাচ্ছে। আমার স্বামী কোন দল করত না। শ্রমিকের কাজ করতো। সকালবেলা কাজ করার জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওরা ৬০ থেকে ৭০ জন আমার বাড়িতে এসে ওকে গুলি করে চলে যায়। এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা: রুহুল আমিন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে আমাদের হাসপাতালে পৌনে আটটার দিকে আনা হয়েছিল। এদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছে। অপরজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল সাইফুল আলম বলেন, যিনি নিহত হয়েছেন তার মরদেহ হাসপাতালে রয়েছে। এই অঞ্চলে একাধিক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, বেশ কিছুদিন ধরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লা কান্দি ইউনিয়নে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। দুপক্ষের একপক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক। অপর পক্ষে রয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী ও তার অনুসারীরা। গত এক সপ্তাহ আগে ওই বিরোধের জেরে তুহিন দেওয়ান নামের যুবক খুন হয়। নিহত তুহিন ওয়াহিদ-আতিক গ্রুপের সমর্থক ছিলো। ওয়াহিদ আতিক গ্রুপের তুহিন হত্যার বদলা নিতে সোমবার ভোর ওয়াহিদ আতিক গ্রুপের লোকজন প্রতিপক্ষ উজির আলী, আওলাদ গ্রুপের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এতে আরিফ মোল্লা নিহত ও ইমরান গুলিবিদ্ধ হয়। আরও জানা গেছে, ২০২৪ এর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দল ভারী করতে থাকে বিএনপি’র দুটি পক্ষই। আওয়ামীলীগের লোকজনকে দলে ভেড়াতে শুরু করে। শুরু হয় ওয়াহিদ, আতিক ও উজির আলী, আওলাদ গ্রুপের দ্বন্দ্ব। এর আগে গত ৫ সেপ্টেম্বর দুপক্ষের দ্বন্দ্বে আটজন গুলিবিদ্ধ হন।