Blog

  • নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জন আটক

    নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জন আটক

    নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জন আটক

    নওগাঁয় প্রায় ১ কেজি গাঁজা ও ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ৪ জন হচ্ছে, নওগাঁ সদর উপজেলার আবাদপুর গ্রামের তায়েজ (৬৫), সড়াইয়া গ্রামের রায়হান (৩২), বর্ষাইল গ্রামের সাইফুল (৪৫) ও নারচি গ্রামের মোয়াইদুল (৩৪)। আটককৃত ৪ জনের মধ্যে প্রায় ১ কেজি গাঁজাসহ তায়েজ ও রায়হানকে আটক করা হয় এবং ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সাইফুল ও মোয়াইদুলকে আটক করা হয়। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির এর নের্তৃত্বে সেনাবাহিনীর পেট্রোল টিম সোমবার দিনগত রাত ৯ টা থেকে মঙ্গলবার পূর্বরাত ১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা সদর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ জড়ীত ৪ জনকে আটক করে। পরবর্তীতে আটককৃত ৪ জনকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী। এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটককৃত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

  • বাগাতিপাড়ায় ইউএনও’র সাথে গণধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

    বাগাতিপাড়ায় ইউএনও’র সাথে গণধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

    বাগাতিপাড়ায় ইউএনও’র সাথে গণধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

    নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণধিকার পরিষদ বাগাতিপাড়া থানা নেতৃবৃন্দ। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানার গণধিকার পরিষদের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং গণধিকার পরিষদ (জিওপি) নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সোহাগ, বাগাতিপাড়া থানার সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সংগঠন পরিচালনা, ও সামাজিক উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় হয়। নেতৃবৃন্দ এসব বিষয়ে ইউএনও মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

  • র‌্যাবের অভিযানে ইয়াবা পাচারকালে ব্যবসায়ী রফিকুল গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ইয়াবা পাচারকালে ব্যবসায়ী রফিকুল গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ইয়াবা পাচারকালে ব্যবসায়ী রফিকুল গ্রেফতার

    নিষিদ্ধ মাদক ইয়াবা পরিবহনকালে মাদক ব্যবসায়ী রফিকুলকে হাতনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। মোঃ রফিকুল ইসলাম (৫৩) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার নামোশংকরবাড়ী বটীপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোটিকারামপুর পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সংবাদে সেখানে অভিযান চালায়। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যাক্তি পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম কে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ১টি পলিথিনের ভিতরে রক্ষিত কমলা রংয়ের ২৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনাবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির অভিযান ॥ গাঁজাসহ গ্রেফতার ৬-সাজা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির অভিযান ॥ গাঁজাসহ গ্রেফতার ৬-সাজা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির অভিযান ॥ গাঁজাসহ গ্রেফতার ৬-সাজা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির পৃথক অভিযানে গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বাকি ৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো পৃথক প্রেসনোটে জানানো হয়, মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চাঁপাই মহিশপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার -গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহিশপুর গ্রামের মৃত আমজাদ মোড়ল এর ছেলে মোঃ মফিজ উদ্দীন (৫১)। এঘটনায় আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অন্যদিকে,

    অপর এক অভিযানে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার নুনগোলা কেডিসি পাড়া এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এসময় গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা কেডিসি পাড়ার মৃত ফলসাদ এর ছেলে মো: ইউসুফ আলী (৫০), দলদলি গ্রামের মো: হাসেন আলীর ছেলে মো: রায়হান (৩০), হুজরাপুরের মৃত আব্দুর রহমানের ছেলে মো: সাজু (৫০), ফতেপুরের মৃত সাহাতুল্লাহ এর ছেলে মো: আব্দুল্লাহ (৪৩) এবং বহীপাড়ার মো: আলমগীরের ছেলে মো: মোবারক আলী (২৮) কে গাঁজা সহ আটক করা হয়। এদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মামুনুর রশীদ প্রসিকিউশন দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি প্রত্যেক আসামিকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০০ (পাঁচশত) টাকা করে জরিমানা করেন।

  • চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির অভিযান ॥ গাঁজাসহ গ্রেফতার ৬-সাজা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির অভিযান ॥ গাঁজাসহ গ্রেফতার ৬-সাজা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির অভিযান ॥ গাঁজাসহ গ্রেফতার ৬-সাজা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির পৃথক অভিযানে গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বাকি ৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো পৃথক প্রেসনোটে জানানো হয়, মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চাঁপাই মহিশপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার -গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহিশপুর গ্রামের মৃত আমজাদ মোড়ল এর ছেলে মোঃ মফিজ উদ্দীন (৫১)। এঘটনায় আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

    অন্যদিকে, অপর এক অভিযানে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার নুনগোলা কেডিসি পাড়া এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এসময় গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা কেডিসি পাড়ার মৃত ফলসাদ এর ছেলে মো: ইউসুফ আলী (৫০), দলদলি গ্রামের মো: হাসেন আলীর ছেলে মো: রায়হান (৩০), হুজরাপুরের মৃত আব্দুর রহমানের ছেলে মো: সাজু (৫০), ফতেপুরের মৃত সাহাতুল্লাহ এর ছেলে মো: আব্দুল্লাহ (৪৩) এবং বহীপাড়ার মো: আলমগীরের ছেলে মো: মোবারক আলী (২৮) কে গাঁজা সহ আটক করা হয়। এদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মামুনুর রশীদ প্রসিকিউশন দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি প্রত্যেক আসামিকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০০ (পাঁচশত) টাকা করে জরিমানা করেন।

  • নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন

    নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন

    নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন

    নওগাঁর নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। ‎বুধবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, দেশ ব্রিকসের মালিক মোসাদ্দেক হোসেন, স্টার হাওয়া ব্রিকসের মালিক মদিন হোসেন, আঁখি ব্রিকসের মালিক আঞ্জুমান পাভেল, তিন ভাই ব্রিকসের মালিক রেজাউল ইসলামসহ শ্রমিকবৃন্দ। ‎মানববন্ধনে বক্তারা বলেন, ইটভাটা বন্ধ হয়ে গেলে হাজারো শ্রমিকের জীবিকা বিপন্ন হবে। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ইটভাটা শিল্প এটি বন্ধ হয়ে গেলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়বে। সরকার যদি যথাসময়ে অনুমোদন না দেয়, তাহলে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। দ্রুত ইটভাটাগুলোকে অনুমোদন প্রদানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

  • রাজধানীতে আওয়ামীলীগের আরও ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

    রাজধানীতে আওয়ামীলীগের আরও ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

    রাজধানীতে আওয়ামীলীগের আরও ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

    রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ১৭টি মামলা ও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, অক্টোবর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ আওয়ামীলীগের ১৪টি মিছিলে জড়িত থাকার অভিযোগে ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বেশিরভাগকেই ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছিল। মিছিলে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করার কথাও জানান তিনি। তিনি আরও বলেন, মেস-হোটেলে ভাড়াটিয়া তোলার ক্ষেত্রে ভোটার আইডি যাচাই, পরিবহন অরক্ষিত না রাখাসহ নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। ১৩ নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই দিন নিরাপত্তা আরও বাড়ানো হবে। এসময় আইনজীবীদের আদালতে যেতে বাধা দেওয়ার সুযোগ নেই।

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে আপিলের রায় ২০ নভেম্বর

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে আপিলের রায় ২০ নভেম্বর

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে আপিলের রায় ২০ নভেম্বর

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) আপিলের রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের এ তারিখ নির্ধারণ করেন। গত ২২, ২৩, ২৮ ও ২৯ অক্টোবর এবং ২, ৪, ৫ ও ৬ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আপিলের ধারাবাহিক শুনানি হয়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়ে আপিলের শুনানি শুরু হয় গত ২১ অক্টোবর। এর আগে গত ৬ নভেম্বর আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আপিল বিভাগে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজে এমনভাবে কুঠারাঘাত করেছে যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। নষ্ট করে দেওয়া হয়েছে সমাজব্যবস্থাকে। মৃত ব্যক্তি এসে রাতের ভোট দেবার মতো অবাস্তব ঘটনা দেখেছে জাতি। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম. সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি ও রুল প্রদানের পর হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রিটটি খারিজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে। এই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয় এবং ২০০৫ সালে রিট আবেদনকারীরা আপিল দায়ের করেন। আপিল বিভাগে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ অন্যান্য পরিবর্তন আনা হয় পঞ্চদশ সংশোধনী আইনে, যা ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় এবং ৩ জুলাই গেজেট প্রকাশ করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রায় পুনর্বিবেচনার জন্য সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি আবেদন করেন। অন্য চারজন হলেন, তোফায়েল আহমেদ, এম. হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া এবং জাহরা রহমান। এরপর ১৬ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করেন। এ ছাড়া, গত বছরের ২৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও একই আবেদন দাখিল করেন। নওগাঁর রানীনগরের নারায়ণপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা

    চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা

    চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী চলা সভায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে মাঠে মাষ্টার প্যারেডে সালাম গ্রহণ শেষে মাসিক কল্যান সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা। জেলা পুলিশ লাইন্সে ড্রিল শেডে মাসিক কল্যান সভায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জবৃন্দকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেক, এএসপি (প্রবিঃ) সহ জেলার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ এবং জেলার অন্যান্য পুলিশ সদস্যরা।

  • চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা

    চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা

    চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী চলা সভায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে মাঠে মাষ্টার প্যারেডে সালাম গ্রহণ শেষে মাসিক কল্যান সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা। জেলা পুলিশ লাইন্সে ড্রিল শেডে মাসিক কল্যান সভায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জবৃন্দকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেক, এএসপি (প্রবিঃ) সহ জেলার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ এবং জেলার অন্যান্য পুলিশ সদস্যরা।