Blog

  • বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন-শামা ওবায়েদ

    বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন-শামা ওবায়েদ

    বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন-শামা ওবায়েদ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। চাঁদাবাজি ও অনৈতিক কাজ যারা করবে, তারা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। যদি বিএনপি বা তার লোকজনের কেউ এ ধরনের কাজে জড়িত থাকে, তবে তাদেরকেও পুলিশে সোপর্দ করতে হবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত অন্তত ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি বলেন, বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না, হিন্দু-মুসলিম সবার প্রতি সমান দৃষ্টিতে দেখে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা পাহারা দেবে, যাতে কোনো ধরনের অপতৎপরতা চালানো না যায়। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা যদি সালথায় উন্নয়ন করতে চান, তাহলে সব ধরনের অপকর্ম-চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি, থানায় দালালি কিংবা এসিল্যান্ড অফিসে অকারণ ঘোরাঘুরি-এসব বন্ধ করতে হবে। তারপর জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজে জড়াতে দেব না।”
    হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে শামা ওবায়েদ আরও বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিলেন, আমিও থাকবো। ফ্যাসিবাদ হয়তো পালিয়ে গেছে, কিন্তু ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাসান আশরাফ, বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, মোহাম্মদ মুরাদুর রহমান প্রমুখ।

  • দিনাজপুর রাজকৃষ্ণ আশ্রমে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা

    দিনাজপুর রাজকৃষ্ণ আশ্রমে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা

    সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজার মহা অষ্টমী তিথিতে দিনাজপুর রাজকৃষ্ণ আশ্রমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কসবা মিশনস্থ রামকৃষ্ণ আশ্রমের স্বামী অমৃতত্বানন্দ ভবন ও আশ্রম শতবর্ষ মিলনায়তনে বিশেষ আকর্ষণ এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়। ছয় বছরের কুমারী কন্যা ভাগ্য মধুশ্রী গাঙ্গুলিকে বিশুদ্ধ নারীর রুপ কল্পনা করে দেবী জ্ঞানে পূজা করা হয়। কুমারী পূজা করেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ। কুমারী পূজা উপলক্ষে কুমারী নারীকে স্নান করিয়ে নতুন বস্ত্র, পায়ে আলতা, সিঁথিতে সিদুর নানা অলংকারের সজ্জিত করে ঢাক, ঢোল, শংঙ্খের ধ্বনি ও উলুধ্বনি দিয়ে দেবী দূর্গা জ্ঞানে পূজা করা হয়। স্বামী বিভাত্মানন্দ মহারাজ বলেন, কুমারী পূজার মাহাত্ম্য হলো নিজের মধ্যে অসুর মনোবৃত্তি পরিহার করে মাতৃজ্ঞানে নারীকে উপলব্ধি করা। জেলা প্রশাসক, সেনাবাহিনীসহ সকলের সার্বিক সহযোগিতায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো কুমারী পূজা।

  • হিরো আলমের ওপর হামলা ॥ ‘অবস্থা আশঙ্কাজনক’

    হিরো আলমের ওপর হামলা ॥ ‘অবস্থা আশঙ্কাজনক’

    আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর আফতাবনগরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা কয়েকজন তরুণ হিরো আলমকে ঘেরাও করে অতর্কিতভাবে মারধর শুরু করে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পেটাতে থাকলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সোহেল রানা বলেন, ‘আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এখনও সঠিক স্পট সম্পর্কে তথ্য পাইনি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার পরনের টি-শার্ট ছেঁড়া অবস্থায় রয়েছে। এছাড়া ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মিলে আহত হিরো আলমকে অ্যাম্বুলেন্সে তুলছেন। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা রয়েছে।

  • পাবনায় ট্রেনযাত্রীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ

    পাবনায় ট্রেনযাত্রীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ

    পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন স্থানীয় দুই যুবক এবং ট্রেনের বেশকিছু যাত্রী। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, রবিবার পার্শ্ববর্তী ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামত কাজ চলায় সোমবার রাতে শরৎনগর স্টেশনে একতা এক্সপ্রেস থামানো হয়। কিন্তু ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রীরা হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমে তারা স্টেশন মাস্টারকে মারধরের চেষ্টা চালান। এরপর আরও যাত্রী নেমে তাণ্ডব চালালে স্থানীয়রা বাধা দেন। এতে ক্ষিপ্ত যাত্রীরা স্থানীয়দের ওপর হামলা চালান। নজরুল ইসলাম নামে এক স্থানীয় মসজিদে আশ্রয় নিলে সেখানেও হামলা চালান যাত্রীরা। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে ঘটনাস্থলে ছুটে আসে গ্রামবাসী। তারা জড়ো হয়ে যাত্রীদের প্রতিরোধ করেন। শেষে পিছু হটে যাত্রীরা। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রেনটিকে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে সরিয়ে নেয়। ভাঙ্গুড়া থানা ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিএফএ’র সংবাদ সম্মেলন

    বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিএফএ’র সংবাদ সম্মেলন

    বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিএফএ’র সংবাদ সম্মেলন

    বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে বিএফএ’র সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি হোটেলে সাংবাদিকদের সামনে বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসেন। দাবীগুলো হচ্ছে, ইউনিয়ন ভিত্তিক ৩জন করে সার ডিলার না করা, খুচরা সার বিক্রেতা বহাল রাখা, চাহিদা মোতাবেক সার বরাদ্দ দেয়া, ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধি, সরকারের দেয়া ভর্তূকি মুল্যে কৃষক পর্যায়ে সার বিক্রয় করা, সারের উপর কোন ভাবেই ৫% উৎস কর নির্ধারণ না করাসহ আরও বিভিন্ন দাবী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি বলেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নতুন নীতিমালা কৃষকের ভোগান্তি আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা হচ্ছে। সংগঠনের নেতারা দাবি করেছেন, নতুন নীতিমালার ফলে প্রান্তিক কৃষকরা সহজে সার সংগ্রহ করতে পারবেন না এবং কৃষিকাজে ব্যাঘাত ঘটবে। লিখিত বক্তব্যে বলা হয়, সরকার সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯’ সংশোধনের উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়িত হলে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছানো সম্ভব হবে না বরং কৃষকদের জমি বা বাড়ি থেকে দূরে গিয়ে সার কিনতে হবে, যা তাদের জন্য সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য হবে।

    তিনি আরও জানান, বর্তমানে খুচরা বিক্রেতাদের মাধ্যমে কৃষকরা সহজে হাতের কাছে সার সংগ্রহ করতে পারছেন। কিন্তু নতুন নীতিমালায় ডিলার ছাড়া অন্য কোনো খুচরা বিক্রেতা রাখার সুযোগ থাকবে না। এতে বিশেষ করে প্রান্তিক চাষীরা বিপাকে পড়বেন। সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ে বিএফএ নেতৃবৃন্দের মতামত গ্রহণের দাবি জানানো হয়। এছাড়াও সংবাদ সম্মেলনে মনোনীত প্রতিনিধির মাধ্যমে সার উত্তোলনের সুযোগ দেওয়া, সার বিক্রিতে উৎস কর বাতিল করা এবং ডিলারদের কমিশন বাড়ানোর দাবি জানানো হয়। তিনি বলেন, সরকার আমাদের সঙ্গে আলোচনা না করে, হঠাৎ করে নীতিমালা পরিবর্তন করলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

    সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘ ৩০ বছর যাবৎ বিসিআইসি সার ডিলারগণ সুনামের সহিত কৃষক পর্যায়ে সার ব্যবসা পরিচালনা করে আসছে। কোটি কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ও নিরবিচ্ছিন্ন সেবা দানের মাধ্যমে কৃষকের ফসল উৎপাদন বলিষ্ঠ ভূমিকা রাখছে। এ কথা অনিবার্য যে, এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদারকি বলিষ্ঠ ভূমিকা রাখছে। হঠাৎ করে কি এমন হলো যে, ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগ দিতে হবে। আমরা সরকারের এ জাতীয় সিদ্ধান্তের পূণর্বিবেচনার আবেদন করছি।

    পরিশেষে আমরা বলতে চাই আমরা বিসিআইসি ও বিএডিসি কোন বিভাজনে না যেয়ে সরকারের নীতিমালার আলোকে সুষ্ঠ সার সরবরাহ এর মাধ্যমে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে সার বিতরণের প্রক্রিয়া কার্যকর হউক। এক্ষেত্রে আমরা মনে করি সার ডিলার নীতিমালা-২০০৯ এর আলোকে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ এ প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে।
    উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম, জেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি কাজী মোঃ সেতাউর রহমান, সহ সভাপতি দানিউল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক বিশ্বাস, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ জেলা ইউনিটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, জেলায় বিসিআইসি’র ডিলার ৫৮জন এবং বিএডিসি’র ডিলার ৩৯জন।

  • বাগাতিপাড়ায় ডিভোর্সী স্ত্রীকে বিয়ে ॥ বর্তমান স্বামীর বাড়ীতে অগ্নিসংযোগ সাবেক স্বামীর

    বাগাতিপাড়ায় ডিভোর্সী স্ত্রীকে বিয়ে ॥ বর্তমান স্বামীর বাড়ীতে অগ্নিসংযোগ সাবেক স্বামীর

    নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে পুনরায় বিবাহ করায় পূর্বের স্বামীর বিরুদ্ধে বর্তমান স্বামীর বসতবাড়িতে দুই দফা আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এতে গোয়ালঘরে থাকা দুটি ষাঁড় গরু পুড়ে মারা গেছে এবং একজন গুরুতর দগ্ধ হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রখইর গ্রামের বাসিন্দা মোঃ লুৎফর রহমান (৪৫) গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মোছাঃ রুপালী বেগমকে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেন। উল্লেখ্য, রুপালী বেগম প্রায় তিন বছর আগে তার প্রথম স্বামী মোঃ ইমরান আলী (৩০), সাং-ধুপইল চকপাড়া, থানা-লালপুরকে ডিভোর্স দেন। লুৎফর রহমানের অভিযোগ, রুপালীকে বিয়ে করায় তার পূর্বস্বামী ইমরান আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে খুন জখমের হুমকি দিতে থাকেন। ঘটনার সূত্রপাত ঘটে গত ২৬ সেপ্টেম্বর ভোরে। ওইদিন রাত আনুমানিক সাড়ে ৩টায় ইমরান লুৎফরের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করেন। প্রতিবেশী বিজেন দেখে ফেললে ইমরান সটকে পড়েন।
    কিন্তু এর কিছুক্ষণ পর, ভোর প্রায় সাড়ে ৪টার দিকে লুৎফরের গোয়ালঘরে আগুন ধরিয়ে দেন ইমরান। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও পরদিন ২৭ সেপ্টেম্বর রাত ১২টার দিকে আবারও আগুন হামলার শিকার হন লুৎফর। অভিযোগে বলা হয়, ইমরান আলী স্থানীয় আজাদ আলীর দোকান থেকে পেট্রোল কিনে এনে পুনরায় গোয়ালঘরে আগুন ধরিয়ে দেন। ঘুমন্ত অবস্থায় আগুনের শব্দে জেগে উঠলে লুৎফর নিজেই আগুন দেখতে পান এবং ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। ঘটনাস্থলে বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোয়ালে থাকা দুটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। এতে আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। এছাড়া আগুন নেভাতে গিয়ে তার ভাইয়ের ছেলে মোঃ আব্দুল আলীম গুরুতর দগ্ধ হন, যাতে তার শরীরের উপরের অংশের বেশীর ভাগ পুড়ে যায়। প্রথমে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও, পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে রেফার্ড করা হয়।
    এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • দুর্গাপূজায় শিবগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে ১০০ হিন্দু পরিবারে উপহার বিতরণ

    দুর্গাপূজায় শিবগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে ১০০ হিন্দু পরিবারে উপহার বিতরণ

    দুর্গাপূজায় শিবগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে ১০০ হিন্দু পরিবারে উপহার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে ১০০ হিন্দু পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সুভহান। শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি কামারপাড়া, ধনিপাড়া ও নেম্বারপাড়ার হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে এই উপহার প্রদান করা হয়। এ সময় আব্দুস সুভহান শারদীয় দুর্গোৎসবের খোঁজখবর নেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াদিঘি সার্বজনীন গৌড় দুর্গা মন্দিরের সভাপতি শ্রী বিজন চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা এবং স্থানীয় যুবদল নেতাকর্মীরা।

  • গোদাগাড়ী পৌরসভায় খুশির আমেজ কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে কর্মকর্তাদের

    গোদাগাড়ী পৌরসভায় খুশির আমেজ কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে কর্মকর্তাদের

    গোদাগাড়ী পৌরসভায় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে তাদের কাজে। দীর্ঘদিনের স্থবিরতা থেকে বের হয়ে এসেছে বর্তমান পৌর প্রশাসনে। বর্তমান অন্তর্বর্তিকালীন সরকারের মেয়াদে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফয়সাল আহমেদের নেতৃত্বে এই পরিবর্তন সূচীত হয়েছে। একদিকে যেমন পৌর ভবনের অভ্যন্তরীন সাজ সজ্জাসহ বিল্ডিং এর নতুনভাবে রং করা হয়েছে। অন্যদিকে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ সময়ের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। যার ফলে সবার মাঝেই নব উদ্যোমে কাজ করার মানষিকতা তৈরি হয়েছে। এই প্রশাসনের গৃহীত পদক্ষেপের ফলে বিগত সময়ে পৌরসভা থেকে মৃত্যু ও অবসরগ্রহণকারী কর্মচারীদের প্রাপ্য আনুতোষিক ভাতা প্রতি মাসে নির্দিষ্ট হারে প্রদান করা হচ্ছে। উল্লেখ থাকে যে, বিগত সরকারের আমলে প্রশাসনের খামখেয়ালী আচরণের কারণে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা মাসিক বেতন থেকে বঞ্চিত হয়েছেন। যার ফলে তাদের কর্মস্পৃহা কমে গিয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান, বিগত পলাতক মেয়রের হাত পা ধরে অনেক কান্নাকাটি করেও তারা তাদের নায্য বেতন পাননি। এ অচল অবস্থা শুরু হয়েছিল বিগত মেয়রের আগে থেকেই। কর আদায়কারী মানিক জানান, বিগত সময়ে আমরা নিদারুন কষ্টে ছিলাম। বকেয়া বেতন পেয়ে খুব খুশি। উচ্চমান সহকারি শফিকুল ইসলাম জানান, সাবেক মেয়র আমাদের বেতনগুলো বকেয়া রেখেছিল। বর্তমান প্রশাসক আমাদের বকেয়া বেতন ছয় মাসের পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন। সাঁটলিপিকার এটিএম সালাহ উদ্দীন বলেন, বর্তমান প্রশাসক ফয়সাল আহমেদ আমাদের বকেয়া বেতন পরিশোধ করে অনেক উপকার করেছেন। এতে আমি এত পরিমাণ খুশি যে ভাষায় প্রকাশ করার নয়। বর্তমানে গোদাগাড়ী পৌরসভায় সকল প্রকার লেন-দেন হয় ব্যাংক একাউন্টের মাধ্যমে। বিধায় হিসাব নয়-ছয় করার কোন সুযোগ নেই। এর ফলে হিসাবেও এসেছে স্বচ্ছতা।

  • ‘হৃদয়ে শহিদ জিয়া’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

    ‘হৃদয়ে শহিদ জিয়া’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

    ‘হৃদয়ে শহিদ জিয়া’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

    ‘হৃদয়ে শহিদ জিয়া’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা হয়েছে। জাতীয় প্রেসক্লাব, ঢাকায় জাতীয়তাবাদী সাহিত্য পরিষদ (জাসাপ) আয়োজিত ‘হৃদয়ে শহিদ জিয়া’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সংগঠক মো: শফিউল্লাহ। জাতীয়তাবাদী সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত, হৃদয়ে শহীদ জিয়া কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা বিকেল ২ টা থেকে শুরু হয়। প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তন দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিধিবৃন্দ ডক্টর সুকমল বড়ুয়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব-বিএনপি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, আমিরুল ইসলাম খান আলীম-রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, এম আকবর আলী-সাবেক এমপি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি (বিএনপি), মাহমুদুল হাসান নিজামী। উদ্বোধক উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হাসান নিজামী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মো: সলিম উল্যাহ সিনিয়র সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক ওলামা দল কেন্দ্রীয় কমিটি, নাজমুল হাসান-সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি, সোহরাব খান স্বপ্ন- সিনিয়র যুগ্ম আহবায়ক, খিলক্ষেত থানা বিএনপি। এছাড়াও দেশ বরেণ্য কবি সাহিত্যিক সাংবাদিক ও সঙ্গীত শিল্পী গণের উপস্থিতিতে একটি
    প্রাণবন্ত ও উৎসবমুখর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মোঃ শরীফ খান ও কবি এম এ মান্নান শেখ।

  • চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ২

    চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ২

    চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ২

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আনারপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোঃ বেলাল (৩৪) ও নুনগোলা কেডিসিপাড়া গ্রামের মোঃ বেলালের স্ত্রী মোসাঃ উজলেফা বেগম (৩৫)। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। ডিএনসি’র এক প্রেসনোটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর তত্ত্বাবধানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়া এলাকায় সেনাবাহিনী, র‌্যাব এর সমম্বয়ে একটি যৌথ অভিযান চালায়। এসময় আসামীদের বসতবাড়ী থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ গ্রাম গাঁজা, মাদকবিক্রির নগদ ৮৭ হাজার ৯২০/- টাকা ও ০৩ টি মোবাইল সেট সহ আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা করা হয়েছে।