Blog

  • ভালুকায় জমি দখলে বাঁধা দেয়ায় দফায় দফায় হামলা ॥ আহত ৪

    ভালুকায় জমি দখলে বাঁধা দেয়ায় দফায় দফায় হামলা ॥ আহত ৪

    ভালুকায় জমি দখলে বাঁধা দেয়ায় দফায় দফায় হামলা ॥ আহত ৪

    ময়মনসিংহের ভালুকায় জমি দখলে বাধা দেয়ায় দুই দফায় হামলা করে পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলরসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের মাঝে দুই জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (৪ জুন) সকালে ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় ওই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ ৩০-৩৫ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে। থানায় করা অভিযোগ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিমিটেড ২০১৮ সালে ঢাকার মতিঝিলের গুলশান ২ এর কে এম জাকির হোসেনের নিকট থেকে কাঁঠালী মৌজার এস এ দাগ ২৬৮ নম্বরসহ বিভিন্ন দাগের ৮ একর ৮৭ শতক সম্পত্তি ক্রয় করে ভোগ দখলে আছে। এদিকে, স্থানীয় জনৈক কামরুল ঢালী বুধবার সকালে নিজের দাবি করে খুঁটি ও বেড়া দিয়ে বাটারফ্লাইয়ের দখলে থাকা জমি থেকে ২-৩ বিঘা জমি দখলে নেয়ার চেষ্টা করে। ওই সময় খবর পেয়ে বাটারফ্লাইয়ের স্থানীয় প্রতিনিধি পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মাহাবুবুল আলম দুলুসহ অন্যান্যরা বাধা দিতে গেলে দখলকার প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরবর্তীতে বাধা প্রদানকারীরা কারখানা গেইটে ফিরে আসলে প্রতিপক্ষরা সেখানে এসে তাদের উপর দ্বিতীয় দফা হামলা চালায়। এতে, মাহবুবুল আলম দুলু (৫০), সবুজ মিয়া (৫৩), আবুল কালাম (৪০) ও আশিক ফকির (৩০) আহত হন। ওই ঘটনায় মাহাবুব আলম বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন। মামলায় কাঠালী গ্রামের কামরুল ইসলাম ঢালী, পৌর বিএনপির সদস্য একই এলাকার আমান উল্যাহ তাজুনসহ ৯জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামী করা হয়েছে। মামলার বাদি জানান, বাটারফ্লাইয়ের কেনা জমির সাফকবলা দলিল করার সময় কামরুল ঢালী নিজেই সনাক্তকারী হয়েছেন। বর্তমানে তিনি ওই জমি থেকে জমি দাবি করছেন। তাছাড়া, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামীলীগের দোসর আমান উল্যাহ খান মাখনের সাথে বাটারফ্লাই কোম্পানীতে ব্যবসা করেছেন। তিনি তার উপর হামলার শাস্তি দাবি করেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমাযুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • ফরিদপুরের সালথায় ভারী বৃষ্টিতে ব্রিজে ধ্বস ॥ জনদুর্ভোগ চরমে

    ফরিদপুরের সালথায় ভারী বৃষ্টিতে ব্রিজে ধ্বস ॥ জনদুর্ভোগ চরমে

    ফরিদপুরের সালথায় ভারী বৃষ্টিতে ব্রিজে ধ্বস ॥ জনদুর্ভোগ চরমে

    ফরিদপুরের সালথা উপজেলায় ভারী বৃষ্টির ফলে একটি ব্রিজ ধসে পড়েছে। সালথা-মোন্তারামোড় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খালের ওপর নির্মিত পুরোনো ব্রিজটি অতিরিক্ত পানি ও স্রোতের কারণে ভেঙে পড়ে। প্রায় ২৫ বছর আগে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এই ব্রিজটি দিয়ে প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতেন। ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে লোকজনকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়েছি। দ্রুতই মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সমস্যা সমাধান হবে। স্থানীয়দের দাবি, যেহেতু ব্রিজটি জনগুরুত্বপূর্ণ একটি অবকাঠামো, তাই দ্রুত সংস্কার না হলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে।

  • মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ীর মৃত্যু ॥ আহত ৪

    মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ীর মৃত্যু ॥ আহত ৪

    মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ীর মৃত্যু ॥ আহত ৪

    মেহেরপুরে ছাগল বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন (৬২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন ছাগল ব্যবসায়ী। বুধবার বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডোম্বলপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাড়াদি হাটে ছাগল বিক্রি করে একটি আলগামন করে বাড়ি ফিরছিল নাজিম উদ্দিন সহসহযাত্রিরা। এসময় একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে সামনে ড্রাম ট্রাক দেখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইঞ্জিনচালিত আলগামনটি। এতে ঘটনাস্থলেই নজিম উদ্দিনের মৃত্যু হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • শেরপুরে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    শেরপুরে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    শেরপুরে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    শেরপুর পৌর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে। বুধবার রাত ৯টার দিকে মোবারকপুর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-চরশেরপুর ইউনিয়নের যোগনীমুরা নামাপাড়া গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে ইমরান (২০), একই গ্রামের বেলাল হোসেন ব্যাপারীর ছেলে আলআমিন (২২) এবং তৃতীয় লিঙ্গের ডিজে (২৭)। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত অবস্থায় শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের বরাতে শেরপুর সদর থানার এসআই আয়নাল হক জানান, বুধবার রাত ৯টার দিকে ট্রাকটি শেরপুর শহর থেকে শ্রীবরদীর দিকে যাচ্ছিল, আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে শহরের দিকে আসছিল। মোবারকপুর এলাকায় পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে আহত তিনজনকে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুল কাদের বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে একজন পুরুষ ও একজন তৃতীয় লিঙ্গের মানুষের লাশ উদ্ধার করেছি। বাকি তিনজনকে স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যান। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • ছাত্রদল কর্মী হত্যা ॥ দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে মামলা

    ছাত্রদল কর্মী হত্যা ॥ দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে মামলা

    ছাত্রদল কর্মী হত্যা ॥ দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে মামলা

    চাঁদপুর শহরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভ মিছিলে গুলিতে এক ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় এক যুগ পর আদালতে মামলা হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুর সদর আমলি আদালতে হত্যার শিকার ছাত্রদল কর্মী তাজুল ইসলামের বড় ভাই মো. ফারুকুল ইসলাম মামলাটি করেন বলে বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদের জিলানী মিল্টন জানান। মামলায় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিসহ ৪৯০ জনকে আসামি করা হয়েছে। আইনজীবী বলেন, বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইয়াসিন আরাফাত মামলাটি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছেন। ২০১৮ সালে ওই মিছিলে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা এবং গুলি চালায়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল কর্মী তাজুল ইসলাম (২০) মারা যান। তাজুল সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আনোয়ার উল্লাহ পাটওয়ারীর ছেলে। মামলায় বলা হয়েছে, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সকাল ১০টার দিকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে ১৮ দলীয় জোটের মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা ও গুলি চালায়। এতে তাজুলের বুকের বামপাশে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৩০০ জন আহত হন। আইনজীবী বলেন, মামলায় ১৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে আছেন-সাবেক মন্ত্রী দীপু মনির বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। মামলার বাদী মো. ফারুকল ইসলাম বলেন, ঘটনার সময় পরিবেশ অনুকুলে না থাকা ও বিবাদী পক্ষের নানা হুমকি-ধমকির কারণে মামলা দায়ের করা সম্ভব হয়নি। বিলম্ব হলেও মামলা করেছি। আশা করি আদালতে ন্যায়বিচার পাব।

  • ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট ॥ ঈদযাত্রায় ভোগান্তি

    ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট ॥ ঈদযাত্রায় ভোগান্তি

    ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাত থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা বাইপাস পর্যন্ত অন্তত ২৪ কিলোমিটার এলাকায় গাড়ির জট দেখা গেছে। এতে ঈদ যাত্রায় উত্তরবঙ্গগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হানিফ পরিবহন বাসের এক যাত্রী বলেন, যানজটে আমার শিশু সন্তান নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঝরাতের পর গাজীপুর আর চন্দ্রায় যানজটে ছিলাম। এবার টাঙ্গাইলে এসে যানজটে পরলাম। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরিফ বলেন, যমুনা সেতুর টোল প্লাজা থেকে এই যানজটের শুরু। বিভিন্ন যানবাহনের চালকদের বেপরোয়া গতি ও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

  • চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে ভিজিএফ’র চাল উদ্বার ॥ চেয়ারম্যান জসিমসহ আসামী ৮

    চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে ভিজিএফ’র চাল উদ্বার ॥ চেয়ারম্যান জসিমসহ আসামী ৮

    চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে ভিজিএফ’র চাল উদ্বার ॥ চেয়ারম্যান জসিমসহ আসামী ৮

    চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুর ইউনিয়ন পরিষদের পাশের চাটাইডুবি এলাকা থেকে একটি বাড়ির ঘর তল্লাশী করে ভিজিএফের ১৭ বস্তা চাল উদ্বার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ জুন) বিকেলে চাটাইডুবি এলাকার শরিফ উদ্দিনের বাড়ি থেকে এসব চাল উদ্বার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এঘটনায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ ৮ জনের নাম উল্লেখ করে ও ১০/১২ জন অজ্ঞাতনামা আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের সন্দেহ হলে মঙ্গলবার বিকেলে শরিফ উদ্দিনের বাড়িতে গিয়ে একটি ঘরে তল্লাশী চালায়। এসময় ১৭ বস্তা চাল দেখতে পেয়ে স্থানীয়রা বাড়ি ঘেরাও করে রাখে এবং পুলিশকে খবর দেয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উপস্থিতিতে এসব চাল উদ্বার করা হয়। তরিকুল ইসলাম, বারিউল ইসলামসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মঙ্গলবার সকালে ভিজিএফের কার্ড নিয়ে গিয়েও চাল না পেয়ে ফিরে আসে। পরে ক্ষিপ্ত হয়ে বিকেলে শরিফের বাড়িতে তল্লাশি করে। তাদের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ও ইউপি সদস্য মনিরুল খোকা অজ্ঞাত ব্যক্তির কাছে চালগুলো বিক্রি করেছিলেন। এর আগে এই বাড়ি থেকে আরও ৭৫ বস্তা হতদরিদ্রদের ঈদ উপহারের চাল বিক্রি করা হয়েছে বলে জানান বাড়ির মালিক শরিফ উদ্দিনের মা ফাতেমা বেগম। তিনি আরও জানান, গত ইদুল ফিতরের সময়েও প্রায় ১০০ বস্তা চাল বাড়িতে রাখা হয়েছিল। তবে বাড়িতে চাল রেখে যাওয়া কয়েকজন ব্যক্তির মধ্যে মিলন নামের একজনকেই তিনি চিনেন বলে জানান তিনি। স্থানীয় চায়ের দোকানদার মোঃ বাবু বলেন, বাইরের কিছু লোক শরিফের বাড়ি থেকে দুটি টিলারে করে গত কয়েকদিন আগে ৬০-৭০ বস্তা চাল নিয়ে যায়। জানা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা মিলে এই চাল বিক্রি করেছে। হতদরিদ্রদের চাল মেরে দিয়ে তারা নিজেদের পকেটে ভরেছে।
    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর আলম বলেন, স্থানীয় লোকজন ভিজিএফের চাল আটক করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের উপস্থিতিতে ১৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এব্যপারে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা ১০/১২জন কে আসামি করে তিনি নিজে বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

    চাঁপাইনবাবগঞ্জের চাটাইডুবি এলাকা থেকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের পাশের একটি বাড়ির ঘর থেকে ভিজিএফের ১৭ বস্তা চাল উদ্বারের বিষয়ে মামলা হয়েছে কি না জানতে চাইলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে তিনি মামলার তথ্য দিতে টালবাহানা করে শেষ পর্যন্ত শুধুই মামলা দায়ের এর কথা বলেই শেষ করে দেন। কতজন আসামী বা অন্য তথ্যগুলোও শেষ পর্যন্ত দেন নি ওসি মতিউর রহমান। এ বিষয়ে সদ্য যোগদানকৃত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি রাতে শোনার পরে খবর নিয়েছি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ কে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অনুপ্রবেশকারী বিএসএফ কে ফেরত দিলো বিজিবি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অনুপ্রবেশকারী বিএসএফ কে ফেরত দিলো বিজিবি

    পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অনুপ্রবেশকারী বিএসএফ কে ফেরত দিলো বিজিবি

    চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)’র এক সদস্যকে ফেরত দেওয়া হয়েছে। বুধবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জোহরপুর সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ওই সদস্যকে ফেরত দেয় ৫৩ বিজিবি। বিএসএফের ওই সদস্যের নাম শ্রী গণেশ মূর্তি (৪৩)। তিনি ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নুরপুর সীমান্ত ফাঁড়ির সিনিয়র কনস্টেবল। ওই বিএসএফ সদস্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া সীমান্ত এলাকা দিয়ে একটি ইনসাস রাইফেল ও গুলিভর্তি ম্যাগাজিনসহ বাংলাদেশে অনুপ্রবেশ করে।

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, জহুরপুর বিওপির অর্থাৎ নায়ারণপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামে এক বিএসএফ সদস্যকে এলাকাবাসী আটক করেছে। সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাবাসীর গরু বা ছাগল চড়তে চড়তে ভারতীয় সীমান্ত এলাকার দিকে চলে যায়। প্রায় সময় বিএসএফ এইসব গরু-ছাগলকে তাড়া দেয়। কিন্ত আজকে সকাল সাড়ে ৭টার দিকে ছাগলকে তাড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এক বিএসএফ সদস্য। এই সময় গ্রামবাসী তাকে আটক করে এবং খুটির সঙ্গে বেঁধে রাখে। পরে বিজিবিবির সদস্যদের খবর দেওয়া হলে বিজিবির সদস্যরা এসে বিএসএফের সেই সদস্যকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

    তাঁকে ফেরত দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ। এর আগে বুধবার সকাল ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুরটেক সীমান্ত থেকে বিএসএফের ওই সদস্যকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে হেফাজতে নেয়। ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ বলেন, জোহরপুর সীমান্তের সাতরশিয়া এলাকা দিয়ে বাংলাদেশ অংশে প্রবেশের সময় স্থানীয় লোকজন বিএসএফের সদস্য গণেশ মূর্তিকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করেন।

    পরে বিজিবির টহল দল তাঁকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। আটকের সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। ফাহাদ মাহমুদ আরও জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। পরে বিধিমোতাবেক বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যের অনুপ্রবেশের জন্য কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

  • সোনামসজিদ স্থলবন্দরে ঈদুল আজহার ছুটি ১০ দিন

    সোনামসজিদ স্থলবন্দরে ঈদুল আজহার ছুটি ১০ দিন

    সোনামসজিদ স্থলবন্দরে ঈদুল আজহার ছুটি ১০ দিন

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত এ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে বলে যৌথভাবে জানিয়েছে সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। সূত্র জানায়, ঈদের আনন্দ কর্মীদের সঙ্গে ভাগাভাগি করতে এবং তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে বন্দর এলাকার সব ধরনের আমদানি-রপ্তানি ও ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) কার্যক্রম বন্ধ থাকবে। সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো. একরামুল হক বলেন, সকল পক্ষের সুবিধা ও ঈদের তাৎপর্য বিবেচনায় নিয়েই আমরা এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, সবাই সহযোগিতা করবেন। পানামা পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, ৫ থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে, যাতায়াতে কোনো সমস্যা হবে না। আগামী ১৫ জুন (রবিবার) থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

  • শেখ মুজিবুর রহমান ও ৪ নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের বিষয়টি ঠিক নয়-ফারুক ই আজম

    শেখ মুজিবুর রহমান ও ৪ নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের বিষয়টি ঠিক নয়-ফারুক ই আজম

    শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন, এসব নেতাকে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে আখ্যায়িত করার বিষয়টি সঠিক নয়। মঙ্গলবার রাতে জারি করা ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদ (এমএনএ-এমপিএ) এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বিদেশে এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন, কাজ করেছেন, যারা সশস্ত্র ছিলেন না, তারাও মুক্তিযোদ্ধা। তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন। মুজিবনগর সরকারে যারা যুক্ত ছিলেন। তারা সবাই মুক্তিযোদ্ধা। তিনি বলেন, মুজিবনগর সরকার পুরো যুদ্ধ পরিচালনা করেছে। এটা ঐতিহাসিক সত্য। ইতিহাস পরিবর্তন করা যায় না। মুজিবনগর সরকারকে ‘সহযোগী’ বলা হয়নি। ওই সরকারের কর্মকর্তা, কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। ফারুক ই আজম বলেন, সহযোগী অর্থ এই নয় যে, তাদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। তাদের একই অবস্থানে রাখা হয়েছে। তাদের অবদানও অসাধারণ। এ ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা-সুবিধাদি ইত্যাদির ক্ষেত্রেও কোনো বৈষম্য নেই, সবাই সমান। অন্তর্র্বতী সরকার বাহাত্তরের মুক্তিযুদ্ধের সংজ্ঞায়নে ফেরত গেছে জানিয়ে তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের সংজ্ঞা নতুন করে প্রবর্তন করিনি, এটা ৭২’ এ ছিল। এখন যে সংজ্ঞা আমরা দিয়েছি, সেটি হুবহু ১৯৭২ এ ছিল। এটা ২০১৮ ও ২০২২ এ পরিবর্তন করা হয়েছে। এখন আমরা সেটিকে আবারও বাহাত্তরের মুক্তিযুদ্ধের সংজ্ঞায়নে ফেরত নিয়ে গেছি।