Blog

  • ফরিদপুরে দুই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

    ফরিদপুরে দুই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

    ফরিদপুরে দুই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

    ফরিদপুরের দুটি কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগে দুই প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে নির্বাচনি কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগে তাদের প্রত্যাহার করা হয় বলে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানিয়েছেন। প্রত্যাহারকৃতরা হলেন-ফরিদপুর-৩ (সদর) আসনের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা মো. আলামিন ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের আশাপুর মাদ্রাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম। ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, ভোটকেন্দ্রে আইন বহির্ভূত বহিরাগত অনুপ্রবেশের সুযোগ দেওয়ার কারণে ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তবে অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।

  • টাকাসহ আটক ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা অসুস্থ হয়ে সিসিইউতে

    টাকাসহ আটক ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা অসুস্থ হয়ে সিসিইউতে

    টাকাসহ আটক ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা অসুস্থ হয়ে সিসিইউতে

    ঠাকুরগাঁও জেলার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানকার হৃদরোগ বিভাগের সিসিইউ-১ এ চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ-১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন জানান, তাকে বুধবার বিকেলের দিকে ভর্তি করা হয়েছে। বেলাল উদ্দিন ঠাকুরগাঁও সদরের সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। পুলিশ জানায়, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পরে গণনা করে সেখানে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। পুলিশ বলছে, এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেছেন, এই টাকাটি তার ব্যবসার কাজের। এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এদিকে, আটক হওয়ার পর অসুস্থ বোধ করলে বেলাল উদ্দিনকে অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে রংপুরে স্থানান্তর করা হয়। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান হার্ট অ্যাটাক করেছেন। উনার ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় হার্ট বিট কমা-বাড়া করছে। উনাকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, “ইসিজি করা হয়েছে, সেখানে সমস্যা আছে। ইকোসহ ব্লাডের কিছু টেস্ট করা হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে উনার সমস্যা কী পর্যায়ে। তিনি আশঙ্কামুক্ত নন। রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল বলেন, বেলাল উদ্দিন একজন বয়োবৃদ্ধ মানুষ। উনি রাজনীতির পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যবসার সঙ্গে সম্পর্কিত। উনি কিছু টাকা-পয়সা নিয়ে ঢাকা থেকে আসছিলেন। যে টাকার কথা বলা হচ্ছে, যেটা প্রশাসন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে, সেখানে এনডোর্সমেন্ট করেই নিয়ে আসছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটকিয়ে আজকে একটা অস্থিতিশীল পরিবেশ বা সুন্দর পরিবেশটাকে ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসন সেখানে অবহিত ছিল। কিন্তু একটা বিশেষ বিভাগ তাকে আটক করেছে এবং তার বিভিন্ন প্রহসন করার কারণে, বিভিন্নভাবে তাকে মানসিক টর্চারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আগে থেকেই তিনি শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত। হার্টের অসুস্থতার কারণে ডাক্তাররা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে এবং এই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো আসলে বোঝা যাবে।

  • এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক প্রার্থী সারজিস আলম ভোট দিয়েছেন

    এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক প্রার্থী সারজিস আলম ভোট দিয়েছেন

    এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক প্রার্থী সারজিস আলম ভোট দিয়েছেন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ১১-দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটকেন্দ্রে আসার পর প্রথমে লাইনে দাঁড়ান সারজিস। প্রায় ১০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর ভোটারদের সম্মতিতে তিনি ভোটকক্ষে প্রবেশ করেন। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় বিএনপির লোকজন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। প্রত্যেক রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সহনশীল আচরণ প্রয়োজন। যদি কেউ ভোট প্রভাবিত করতে চায়, আমরা প্রথমে প্রশাসনের ওপর আস্থা রাখব। প্রশাসন ব্যর্থ হলে ভোটকে কোনোভাবে প্রভাবিত করে আমরা কাউকে জয়ী হতে দেব না। আমরা চাই ভোট গ্রহণে দায়িত্বে থাকা কর্মকর্তারা পেশাদারিত্ব বজায় রাখুন।

  • ফলাফলের আগে ভোটের পরিবেশ নিয়ে কথা বলার সুযোগ নাই-ফয়জুল করিম

    ফলাফলের আগে ভোটের পরিবেশ নিয়ে কথা বলার সুযোগ নাই-ফয়জুল করিম

    ফলাফলের আগে ভোটের পরিবেশ নিয়ে কথা বলার সুযোগ নাই-ফয়জুল করিম

    ফলাফলের আগে ভোটের পরিবেশ কেমন তা নিয়ে কথা বলার সুযোগ নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। বরিশাল-৫ আসনের প্রার্থী বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে অস্বাভাবিক কিছু মনে হয়নি। তবে আমি বারবার বলেছি, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট ভালো হয়েছে, নাকি খারাপ হয়েছে আমি তা বলতে চাই না। অনেক সময়ই দেখা যায় বাইরে পরিবেশ ভালো দেখা গেলেও ভিতরে অন্যকিছু ঘটে। অনেক সময় ভালো দেখা গেলেও ফলাফল ভিন্ন খাতে চলে যায়। বৃহস্পতিবার সকালে শহরের রূপাতলী হাউজিং সেন্টার ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। মুফতি ফয়জুল করিম বলেন, মানুষ দীর্ঘদিন ধরে চাতক পাখির মত যেভাবে ভোট দিতে চেয়েছিলেন তা যেন দিতে পারেন, সেটি প্রশাসন যেন নিশ্চিত করেন। বিভিন্ন জায়গায় গতকাল নানা অঘটন ঘটেছে, আজ আমরা এমন কোনো অঘটন দেখতে চাই না। জনগণ কাউকে ভোট দেবে, আর কেউ তা অন্যভাবে গণনা করে অন্যভাবে ফলাফল ঘোষণা করবে, আমরা এটি চাই না। জনগণ যাকে ভোট দেবে সেই যেন নির্বাচিত হয়, ইঞ্জিনিয়ারিং যেন না হয়।

  • ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

    ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

    ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে স্ট্রোক করে মো. মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরে নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্র (ভোটকেন্দ্র নং-৫১)-এ দায়িত্ব পালনরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, সকাল থেকে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল ইসলাম। ভোটগ্রহণ চলাকালে একপর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু বলে মনে হচ্ছে। মৃত মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার হালুয়া পাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত গোলাম মওলা। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দায়িত্ব পালনরত অবস্থায় তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন-নির্বাচনী সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন-নির্বাচনী সামগ্রী বিতরণ

    সংসদ নির্বাচন ও গণভোট আজ-প্রার্থী ১৬ জন

    চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন-নির্বাচনী সামগ্রী বিতরণ

    ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট। সারাদেশের সাথে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার (১১ ফেব্রুয়ারী) চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের ৫১৫টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

    কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে। জেলার ৫’শ ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১১৫টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। জেলার সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে জেলার ৫’শ ১৫টি কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে ১৫ প্লাটুন বিজিবি, ১৭টি সেনাবাহিনী দল, ২২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটগণ ও দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনে নিরাপত্তা কাজে ১ হাজার ৭২জন পুলিশ সদস্য, আনসার বাহিনীর ৭ হাজার সদস্য আইশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবে।

    জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনে-ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ শাহজাহান মিঞা, দাড়িপাল্লা প্রতীক নিয়ে ড. কেরামত আলী, লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ আফজাল হোসেন, মোমবাতি প্রতীক নিয়ে নবাব মোঃ শামসুল হোদা, ছড়ি প্রতীক নিয়ে মোঃ আব্দুল হালিম, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মুঃ মিজানুর রহমান, লাঙ্গল প্রতীক নিয়ে মুঃ খুরশিদ আলম, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ ইব্রাহিম খলিল, কাস্তে প্রতীক নিয়ে মোঃ সাদেকুল ইসলাম।

    চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ হারুনুর রশীদ, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোঃ নুরুল ইসলাম বুলবুল, ট্রাক প্রতীক নিয়ে মোঃ শফিকুল ইসলাম, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ মনিরুল ইসলাম, তারা প্রতীক নিয়ে মোঃ ফজলুর ইসলাম খাঁন প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলায় এবার মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯৩ হাজার ৮২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার-২ লক্ষ ৫০ হাজার ২১৫জন, মহিলা ভোটার-২ লক্ষ ৪৩ হাজার ৬০৫জন।

    চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১৫ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৯টি এবং ভোট কক্ষের সংখ্যা-৯৩৬টি। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট)) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ৩৭২জন। পুরুষ ভোটার-২ লক্ষ ২৫ হাজার ৪৪২জন, মহিলা ভোটার-২ লক্ষ ৩০ হাজার ৯২৯জন এবং হিজড়া ভোটার ০১জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১৬টি ইউনিয়ন ও ০২টি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৪টি এবং ভোট কক্ষের সংখ্যা ৮৭৭টি।

    চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৬০ হাজার ৮০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার-২ লক্ষ ৩০ হাজার ১১৫জন এবং মহিলা ভোটার-২ লক্ষ ৩০ হাজার ৬৯০জন। চাঁপাইনবাগঞ্জ-৩ (সদর) আসনে ০১ টি পৌারসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭২টি ও ভোট কক্ষের সংখ্যা-৯২৮টি। জেলায় ৩টি সংসদীয় আসনে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

    চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে কে জয়ের মালা পরবে, এটা জানতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটার ও সমর্থকদের অপেক্ষা করতে হবে। দীর্ঘ প্রতিক্ষার পর নির্ভয়ে-নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান ও ফলাফল ঘোষণা কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা জেলার সাধারণ ভোটারগণ এবং বিশিষ্টজনদের।

  • টানা চারদিনের সরকারি ছুটিতে দেশ

    টানা চারদিনের সরকারি ছুটিতে দেশ

    টানা চারদিনের সরকারি ছুটিতে দেশ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারী) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি শুরু হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি চলবে। আর নির্বাচন ও ধর্মীয় ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুই দিন, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছাড়া ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট পাঁচ দিনের ছুটি হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ২৫ জানুয়ারি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দেশব্যাপী নির্বাহী আদেশে সরকারি ছুটি বহাল থাকবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও কার্যকর থাকবে।

  • নির্বাচনে জয়লাভ করলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে-তারেক রহমান

    নির্বাচনে জয়লাভ করলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে-তারেক রহমান

    নির্বাচনে জয়লাভ করলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে-তারেক রহমান

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশাবাদী দলটির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা এবং আগামীর চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেন তারেক রহমান। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনে জয়লাভ করলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে। তারেক রহমান বলেন, আমরা আশাবাদী যে এই নির্বাচন সুষ্ঠু হবে এবং মানুষ তাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দিতে পারবে। দেশের একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রকাঠামো নিশ্চিত করতে কাউকে না কাউকে বিরোধী দলে থাকতে হবে। তাই সবাই মিলে সরকার গঠনের চেয়ে এককভাবে সরকার গঠন এবং শক্তিশালী বিরোধী দল থাকা গণতন্ত্রের জন্য জরুরি বলে তিনি মনে করেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা এবং নির্বাচনি ডামাডোলের মাঝে মাতৃবিয়োগের শোক—এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখাই তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে তিনি উল্লেখ করেন। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে তিনি বলেন, রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে না, শক্তি প্রয়োগ করে তাকে কেউ টিকিয়ে রাখতে পারবে না। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে নিয়ে বিএনপির ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। বিএনপি ক্ষমতায় আসলে এই সুযোগ আরও উচ্চশিক্ষা পর্যন্ত বিস্তৃত করা হবে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর গৃহিণীদের জন্য রাষ্ট্রীয়ভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে তাদের স্বাবলম্বী করা হবে। এছাড়াও প্রতিবন্ধী, তরুণ ও বয়স্ক—সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য ইশতেহারে সুনির্দিষ্ট কর্মসূচি রাখা হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমরা যদি দেখি যে এমন কোনো চুক্তি হচ্ছে যেটা বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থি, বাংলাদেশের স্বার্থের পরিপন্থি, সেটা যে কোনো দেশের সাথেই হোক না কেন তাদের সাথে স্বাভাবিকভাবেই দূরত্ব হবে। কারণ আমি তো প্রতিনিধিত্ব করি আমার দেশের মানুষকে।’ গত দেড় দশকে সংঘটিত গুম ও খুনের বিচার প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, একটি সভ্য দেশে মানুষ গুম হয়ে যাবে আর তার বিচার হবে না, এটা হতে পারে না। দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রতিটি ভুক্তভোগী পরিবার বিচার পাওয়ার অধিকার রাখে। তিনি আশ্বস্ত করেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দলের কিছু প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগের বিষয়ে তারেক রহমান বলেন, দুর্নীতি এবং ব্যবসায়িক কারণে ডিফল্ট হওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। বিগত স্বৈরাচারী সরকার বিএনপির ব্যবসায়ী নেতাকর্মীদের ওপর মামলা-হামলা চালিয়ে তাদের ব্যবসা-বাণিজ্য ধ্বংস করে দিয়েছে এবং ন্যায্য ব্যাংক ঋণ থেকে বঞ্চিত করেছে। এ কারণেই অনেকে প্রতিকূল পরিস্থিতির শিকার হয়ে ডিফল্ট হয়েছেন, যা কোনোভাবেই দুর্নীতির সঙ্গে তুলনীয় নয়। দুর্নীতি দমনে বিএনপির ইশতেহারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

  • নওগাঁয় ভোটকেন্দ্রগুলোতে ব্যালটবাক্স-ব্যালটসহ নির্বাচনী সামগ্রী হস্তান্তর

    নওগাঁয় ভোটকেন্দ্রগুলোতে ব্যালটবাক্স-ব্যালটসহ নির্বাচনী সামগ্রী হস্তান্তর

    নওগাঁয় ভোটকেন্দ্রগুলোতে ব্যালটবাক্স-ব্যালটসহ নির্বাচনী সামগ্রী হস্তান্তর

    ১২ ফেব্রুয়ারি বৃগস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। জেলার ৬টি আসনের মোট ৭৮২টি কেন্দ্রে ব্যালটবক্স, ব্যালট পেপারসহ ভোট গ্রহণের অন্যান্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ-৫ সদর আসনের ১২৮টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের নিকট ব্যালট পেপার ও ব্যালটবাক্সসহ অন্যান্য সামগ্রী হস্তান্তর করা হয়। নির্বাআন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে গমন করেন। একইভাবে নওগাঁ জেলার অন্যন্য আসনের কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে। নওগাঁ জেলায় চলতি সংসদ নির্বাচনে মোট ৭৮২ কেন্দ্রে ভোটারবৃন্দ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ৭৮২টি কেন্দ্রে মোট ৬১৭০টি ব্যালট বাক্স সরবরাহ করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ১০৯টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, ২৫৫টি কেন্দ্র তুলনামূলক ভাবে কম ঝুঁকিপূর্ণ এবং বাকীগুলো ঝুকিমুক্ত বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। জেলায় ২ হাজা ২শ ৫০ জন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ২৯ প্লাটুন বিজিবি সদস্য, ৫০ প্লাটুন সেনাবাহিনীর সদস্য কর্তব্যরত থাকবেন। পাশাপাশি ১০ হাজার আনসার সদস্য মাঠে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। জেলার ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লক্ষ ৩০ হাজার। এদের মধ্যে পুরুষ ভোটার ১১ লক্ষ ৬০ হাজার এবং নারী ভোটার ১১ লক্ষ ৭০ হাজার। ১৯ হাজার ১৭৫ জন ভোটার পোষ্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছেন।

  • চাঁপাইনবাবগঞ্জে বাবুল কুমার ঘোষের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জে বাবুল কুমার ঘোষের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জে বাবুল কুমার ঘোষের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি বাবুল কুমার ঘোষের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার শ্রী শ্রী রামসীতা মন্দিরে এক আলোচনা সভা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ পৌর পূজা উদযাপন কমিটর সভাপতি অপূর্ব সাহা, জেলা কমিটির সদস্য ও শ্রীশ্রী রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক প্রবীর ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চট্টোপধ্যায়, চাপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘরের সাবেক পোষ্টমাস্টার শ্রী লক্ষণ দাস। সভার শুরুতে গীতা পাঠ করেন শ্রী চন্দ পান্ডে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ। আলোচনা সভা শেষে, প্রয়াত বাবুল কুমার ঘোষের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা এবং প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, প্রয়াত বাবুল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান আব্দুল মান্নান সেন্টুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী ভূমিকা পালন করেন এবং বেশ কয়েকবার কারাবরণও করেন। একসময় সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার মগবাজারে বেসরকারি হাসপাতাল রাসমনিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।‎