Blog

  • নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে-নাটোরে তালুকদার দুলু

    নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে-নাটোরে তালুকদার দুলু

    বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমানে এনসিপি ও জামাত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। নির্দিষ্ট সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে সবাইকে বদ্ধপরিকর হতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে তাদের প্রতিনিধির কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। দুলু আরও বলেন, “নির্বাচনে যে জিতবে তাকে আমরা মেনে নেব। জনগণ যেন স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।” শনিবার (১৬ আগস্ট) নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ভূষণগাছায় ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভূষণগাছা শ্রীশ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামাণিক, সাধারণ সম্পাদক সত্যেন কুমার দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে তৃতীয় দফায় বৃক্ষরোপণ

    দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে তৃতীয় দফায় বৃক্ষরোপণ

    দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে তৃতীয় দফায় বৃক্ষরোপণ

    ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দিনাজপুরে তৃতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দিনাজপুর শিশু পার্ক প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ও বাংলা লিংক এর সহযোগিতায় এ কর্মচুচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মো রফিকুল ইসলাম। প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে বৃক্ষরোপণ উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো আনোয়ার হোসেন সরকার,দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মো আব্দুস সালাম, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক মো.মাহাবুব হাসান সুমন এবং দিনাজপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক একরামুল হক আবীর বক্তব্য রাখেন।
    প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সমন্বয়ক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহীর উপস্থাপনায় উদ্বোধনি অনুষ্ঠানে, ধর্মপুর শাল বনের রেঞ্জার মহসিন হোসেন, প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সাধারণ সম্পাদক সৈয়দ সায়েম হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো.শামীম শেখ, যুগ্ম সম্পাদক মিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ধারাভাষ্যকার এসএম রফিক, সদস্য হাসান চৌধুরী, দিনাজপুর ভিডিও ক্যামরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরমান হোসেন বরকত, সাবেক ইউপি সদস্য আজাহার আলী, যুব নেতা আরেফিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় মহতি এ উদ্যোগের প্রশংসা করেন বক্তারা। বক্তরা বলেন, ‘সবুজ মানেই প্রকৃতি। প্রকৃতি মানেই প্রাণ। জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে মানুষের। এই প্রকৃতি বাঁচিয়ে রেখেছে আমাদের। আর প্রকৃতিকে টিকিয়ে রাখা দায়িত্ব সবার। বিশেষ করে এ প্রজন্মের শিক্ষার্থীদের প্রকৃতির সাথে পরিচয় এবং তাদের বৃক্ষ চারা দিয়ে তাদের মাধ্যমেই বৃক্ষ রোপণ করা একটি সাফল্য এবং কল্যাণমূলক কাজ। নিজের সন্তান অভিভাবকের সঙ্গে গাদ্দারি করতে পারে।কিন্তু বৃক্ষ কখনো গাদ্দারি করেনা।গাছ লাগালে, লালন-পালন করলে দেয় তার প্রতিদান। অক্সিজেন দেয়, ফল দেয়, কাঠ দেয়, ছায়া দেয়, সর্বোপরি ছায়া দেয়, পরিবেশকে রাঁচিয়ে রাখে গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান গুরুত্বর। প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের উদ্যোগে ও বাংলা লিংক এর সহযোগিতায় তৃতীয় দফায় দিনাজপুর শিশু পার্কে বকুল, কৃষ্ণচূড়া, জারুল, শিমুল, পলাশ, সোনালু, জামরুল, নিম, অর্জুন, জলপাই, আমলকি, তেঁতুলসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঐষধি গাছের চারা বৃক্ষরোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় মাসব্যাপী বৃক্ষচারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে দিনাজপুর প্রকৃতি ও জীবন ক্লাব।

  • নাটোরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ পরিবার ॥ বাবার হাতে ছেলে খুন

    নাটোরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ পরিবার ॥ বাবার হাতে ছেলে খুন

    নাটোরের সিংড়া উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের ছেলেকে হাসুয়া দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম (৩০) ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। শরিফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর তার বাবা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সঞ্জয় কুমার সরকার রবিবার সকালে বিষয়টি সংবাদিকদের নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, শরিফুল ইসলাম মাদকাসক্ত ছিল। এ নিয়ে তাদের পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। মাদকের টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সাথে খারাপ আচরণ করত শরিফুল। এ নিয়ে একাধিকবার বিচার-সালিশও হলেও মাদক ছাড়েনি শরিফুল। এর জেরে শনিবার বিকেলে বাবা-ছেলের বাকবিতণ্ডা শুরু হয়ে রাত পর্যন্ত চলতে থাকে। এক পর্যায়ে শহিদুল হাসুয়া দিয়ে শরিফুলের ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার বলেন, নিহতের মরদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, বাবার ধারালো অস্ত্রের আঘাতেই ছেলের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার পর থেকে শহিদুল ইসলাম পলাতক রয়েছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

  • ভোলাহাটে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী সোবহান মাষ্টারের মতবিনিময়

    ভোলাহাটে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী সোবহান মাষ্টারের মতবিনিময়

    ভোলাহাটে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী সোবহান মাষ্টারের মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি দলীয় এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুস সোবহান মাষ্টার। তিনি ১৭ আগষ্ট রবিবার সকালে কলেজ মোড় নবাব বিগ বাজার টেস্টি ফুড ক্যাফেতে মতবিনিময় করেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুস সোবহান মাষ্টার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, আমি বিগত ১৬ বছর স্বৈরাচার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। আমি বেশ কয়েকবার কারাবরণ করেছি। অনেক মামলা হামলার স্বীকার হয়েছি। আমি আমার ত্যাগের মূল্যায়ন করবে বলে জানান তিনি। এই আসনে তিনি বিএনপি দলীয় মনোনয়ন পাবেন বলে আশা ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকদের কাছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হয় তাহলে কৃষকগোষ্ঠীর মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাসহ মানব কল্যাণে কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যোগ্যতার মাপকাঠিতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা তার। তিনি এই মতবিনিময় সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ জুলাই-আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

  • লালপুরে শত্রুতার জেরে ৬৪টি ফলজ ও বনজ গাছ কেটে নস্ট

    লালপুরে শত্রুতার জেরে ৬৪টি ফলজ ও বনজ গাছ কেটে নস্ট

    নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোব গ্রামে শত্রুতার জেরে তিনটি বাগানের ৬৪টি ফলজ ও বনজ গাছ কেটে নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে সরজমিন গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা ২২টি লিচু গাছ, ১৩টি আম গাছ, ৯টি মেহগনি গাছ, ৫টি সুপারি গাছ এবং ১৫টি কলা গাছ কেটে বাগানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় বাগানের মালিক মালয়েশিয়া প্রবাসী মাজেদুল ইসলামের স্ত্রী মিনা বেগম লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। মিনা বেগম বলেন, গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। লালপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সাঈদীর ফাঁসির রায়ে মিষ্টি বিতরণকারী সেই আ’লীগ নেতা হিরণ’কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

    সাঈদীর ফাঁসির রায়ে মিষ্টি বিতরণকারী সেই আ’লীগ নেতা হিরণ’কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

    আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পিরোজপুরের ইন্দুরকানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামীলীগ নেতা হিরণকে ছাত্র-জনতা আটক করে গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ করেছে। শনিবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় এঘটনা ঘটে। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির রায় ঘোষণার পর বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিরণ প্রকাশ্যে আনন্দ-উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন। এ ঘটনার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে ঘোষেরহাট বাজারে তাকে দেখতে পেয়ে স্থানীয় জনতা আটক করে। প্রথমে তারা হিরণকে মিষ্টি খাওয়ায় এবং পরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, হিরণের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • নওগাঁ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার শাফির গণসংযোগ

    নওগাঁ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার শাফির গণসংযোগ

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুন নেতা ইঞ্জিঃ কে.এম.এস মুসাব্বির শাফি গণসংযোগ করেছেন। তুরুন এই নেতা শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে সকল ব্যবসায়ীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণের মধ্য দিয়ে গণসংযোগ করেন। তিনি সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুবদল। সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সাবেক সভাপতি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রদল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ধামুরহাট-পত্নীতলা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার অনিন্দ্যসহ ৩ জনকে রিমান্ডের আবেদন

    রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার অনিন্দ্যসহ ৩ জনকে রিমান্ডের আবেদন

    রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার অনিন্দ্যসহ ৩ জনকে রিমান্ডের আবেদন

    রাজশাহী নগরীর কাদিরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ‘ডক্টর ইংলিশ কোচিং’র মালিক মুনতাসির আলম অনিন্দ্য ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
    শনিবার (১৬ আগষ্ট) রাতে নগরীর বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
    তিনি জানান, সেনা অভিযানে আটকদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে। এ মামলায় গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। উল্লেখ্য, এর আগে শনিবার সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের (মেকানাইজড) একটি দল ‘ডক্টর ইংলিশ কোচিং’ সেন্টারে বিশেষ অভিযান পরিচালনা করে। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত সন্দেহজনক তিনজনকে আটক করা হয়। তারা হচ্ছে ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টারের মালিক ও ইংরেজি শিক্ষক মোন্তাসেবুল আলম অনিন্দ্য। তিনি রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। এ ছাড়া মো. রবিন এবং মো. ফয়সাল। তাদের দুজনকে অনিন্দ্যের সহযোগী হিসেবে আটক করা হয়। অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, বিদেশি সাতটি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজারগান, বিভিন্ন দেশি-বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা বানানোর সরঞ্জামাদি, ছয়টি কম্পিউটার সেট, নগদ ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ ও ১১টি নাইট্রোজেন কার্টিজ- যেগুলো বিস্ফোরণের কাজে ব্যবহৃত তাজা সামগ্রী হওয়ায় বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে।

  • রাজশাহীতে তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

    রাজশাহীতে তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

    রাজশাহীতে তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

    রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভা কক্ষে “তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের সহ-সভাপতি এস এম সালাউদ্দীন রতন, রাজশাহী তায়কোয়ানদো দোজাং এর সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মোঃ মোজাফফর হোসেন বুলু ও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক, মুমিত হাসান ব্রাইট। এছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণ কোরিয়া থেকে আগত গ্র্যান্ড মাস্টার জু সাং লি, ব্ল্যাক বেল্ট ৮ম ড্যান, কুক্কিয়ন অনুমোদিত পুম ড্যান পরীক্ষক (১ম বিভাগ) এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোঃ সেকেন্দার আলী, ভারপ্রাপ্ত সভাপতি, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন।
    প্রধান অতিথি মাননীয় আফিয়া আখতার বলেন, আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সন্তানদের খেলাধুলায় যুক্ত করছেন, এটাই তাদের জন্য সবচেয়ে বড় উপহার। তায়কোয়ানদো শুধু শারীরিক সুস্থতা নয়, এটি শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও ইতিবাচক জীবন গঠনের একটি পথ। আমি বিশ্বাস করি, আপনারা যদি পাশে থাকেন এবং সন্তানদের খেলাধুলায় উৎসাহ দেন, তাহলে তারা শুধু রাজশাহীর নয়, সমগ্র বাংলাদেশের গর্ব হয়ে উঠবে। আজকের শিশুরাই আগামী দিনের বিশ্বমানের ক্রীড়াবিদ ও সুনাগরিক। প্রশিক্ষণ কর্মশালাটি ১৬ই আগস্ট থেকে ২২ই আগস্ট পর্যন্ত মোট সাতদিন চলবে। যেখানে অংশ গ্রহণ কারীরা কৌশল গত দক্ষতা, শৃঙ্খলা এবং আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিযোগিতার প্রস্তুতি গ্রহণ করবে।

  • র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার

    র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার

    র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার

    র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার হয়েছে। আটক আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সদর হাসপাতাল পার্শ্ববর্তী মেডিকেল মোড় এলাকার মোঃ কাইয়ুম হাজীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (মাসুম) (৪৪)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ১৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বারোঘরিয়া এলাকায় অভিযান চালায়। এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় ১ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সিরাজুল ইসলাম (মাসুম) কে গ্রেফতার করে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় বিজ্ঞ আদালতে মামলা হয়। মামলা হওয়ার পর আসামি নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে বর্ণিত অর্থদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল উক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।